আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেস আরও ৮ জনের দেহে শনাক্ত হলো ওমিক্রন

লস এঞ্জেলেস আরও ৮ জনের দেহে শনাক্ত হলো ওমিক্রন

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে স্থানীয়ভাবে ছড়িয়ে যাচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আরও ৮ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

অপরদিকে পাসাডিনায় একজনের দেহে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জন। কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ বিষয়টি নিশ্চিত করেছে।

লং বিচ ও পাসাডিনায় একজন করে ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে।

পাসাডিনায় ওমিক্রনে আক্রান্ত ওই রোগী স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা যায় ওই ব্যক্তি টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছিল ও বুস্টার ডোজ গ্রহণ করেছিল। তার মধ্যে মৃদু উপসর্গ ছিল এবং তাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

অপরদিকে লস এঞ্জেলেস কাউন্টিতে নতুন আটজনের মধ্যে সাতজনের দেহে উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে পাঁচজন টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছিল ও একজন আন্তর্জাতিক ভ্রমণ করে এসেছে এবং দুইজন ইউএস এর ভিতরেই ভ্রমণ করে এসেছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) লস এঞ্জেলেস কাউন্টিতে ১৫ জন করোনায় মারা গেছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫২ জনে।

এছাড়া একই দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৩৮ জনের দেহে। ফলে মোট শনাক্তের সংখ্যা হয়েছে ১৫ লাখ ৪৯ হাজার ২৯৬ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত