আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ক্যালিফোর্নিয়ায় দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা

ক্যালিফোর্নিয়ায় দ্রুত বাড়ছে করোনা রোগীর সংখ্যা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যান্য অনেক রাজ্যের মতো ক্যালিফোর্নিয়া রাজ্যেও ক্রমেই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সাম্প্রতিক সময়ে রাজ্যের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। জরুরি বিভাগও দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তারা ধারনা করছেন করোনার আরেকটি ঢেউ বেশ সন্নিকটে এবং এভাবে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকলে রাজ্যের স্বাস্থ্যখাত বেশ দুর্যোগের মুখে পড়বে।  

স্টেট পাবলিক হেলথ ডাটা অনুসারে, শনিবার (১৮ ডিসেম্বর) ক্যালিফোর্নিয়াজুড়ে ৩ হাজার ৯১৫ জন বাসিন্দা করোনা আক্রান্ত কিংবা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অপরিদকে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতেও বাড়ছে করোনা আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা। শুক্রবার (১৭ ডিসেম্বর) লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে গত দুই সপ্তাহ আগের থেকে করোনা রোগীর সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে।

লস এঞ্জেলেসে টানা দ্বিতীয় দিনের মতো করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ায়। শনিবার (১৮ ডিসেম্বর) লস এঞ্জেলেসে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৩০ জন এবং মারা গেছেন ২১ জন।

এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৩৬০ জন। এর মধ্যে ওমিক্রন শনাক্ত হয় ৮ জনের দেহে।

করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। একই সাথে করোনা স্বাস্থ্যবিধি আরও কঠোর করার ঘোষণাও এসেছে।

তবে লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে। শুক্রবার থেকে শনিবারে হাসপাতালে রোগী ৭ জন কমে হয়েছে ৭৪২ জন। এর মধ্যে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন ১৮০ জন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত