আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লস এঞ্জেলেসে শপিং মলে বন্দুক হামলা, আহত ৬

লস এঞ্জেলেসে শপিং মলে বন্দুক হামলা, আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ লস এঞ্জেলেসের একটি গ্রোসারি স্টোর শপিং সেন্টারে এক বন্দুক হামলায় ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, সুপেরিয়র গ্রোসার্স স্টোরের বাইরে ১০২১১ অ্যাভালন বেলোভার্ডে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

দ্য লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, এই হামলার ঘটনায় অন্তত চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুইজনকে ওই স্থানে চিকিৎসা করা হয়েছে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, কয়েকজন সরাসরি গুলিবিদ্ধ হয়েছে এবং কয়েকজন অন্য উপায়ে আহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একজনের গ্লাস ইঞ্জুরি হয়েছে এবং ৫৪ বছর বয়েসী এক নারী শরীরের পেছন অংশে গুলিবিদ্ধ হয়েছে।

পুলিশ জানায়, এই বন্দুক হামলায় দুইজন কৃষ্ণাঙ্গ যুক্ত রয়েছে এবং হামলার পর নিশান আলটিমা গাড়ি করে পালিয়ে গেছে।

এখনো ঘটনার তদন্ত চলছে এবং শপিং সেন্টার বন্ধ করে রাখা হয়েছে। কারো কাছে কোনো তথ্য থাকলে কর্তৃপক্ষের কাছে অবিহিত করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত