আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে দুইদিনে করোনা আক্রান্ত ৪৫ হাজার বাসিন্দা

লস এঞ্জেলেসে দুইদিনে করোনা আক্রান্ত ৪৫ হাজার বাসিন্দা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে শনিবার ও রবিবারে ৪৫ হাজার বাসিন্দা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা এই সংখ্যাকে আশঙ্কাজনক বলে অবিহিত করেছেন।

কর্তৃপক্ষ জানায়, শনিবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৫২ জন এবং রবিবার আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২০০ জন বাসিন্দা। এর আগের দিন শুক্রবারে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। ওইদিন আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯১ জন।

এছাড়া এই সাপ্তাহিক ছুটির দুইদিনে আরও দুইজন করে মোট চারজন করোনায় মারা গেছেন।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এর তথ্যমতে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১৭ লাখ ৪১ হাজার ২৯২ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৭ হাজার ৬৪০ জন মারা গেছেন।

একই সাথে কাউন্টিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। দ্বিতীয় দিনের মতো হাসপাতালে নতুন রোগী ভর্তি সংখ্যা ১৫০ এর বেশি হয়েছে। রবিবার হাসপাতালে রোগীর সংখ্যা ১ হাজার ৬২৮ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ জনে।

এর মধ্যে ২৬৩ জন বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি রয়েছে। এর আগের দিন ভর্তি ছিল ২৪৬ জন। রবিবার দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে।  

স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের করোনা থেকে বাঁচতে ঝুঁকি কম নিতে বলেছেন এবং মাস্ক ব্যবহার না করে ইনডোর কার্যক্রমে অংশ গ্রহণ না করতে বলেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত