আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে আবার দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড!

লস এঞ্জেলেসে আবার দৈনিক সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড!

ছবি: এলএবাংলাটাইমস

 

লস এঞ্জেলেস কাউন্টিতে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের পুরোনো রেকর্ড ভেঙ্গে আবারো নতুন রেকর্ড হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে শীতকালীন সংক্রমণ হু-হু করে বাড়ছে।

রবিবার (৯ জানুয়ারি) লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৫৮৪ জন বাসিন্দা। এছাড়া মারা গেছেন আরও ১৩ জন।  

এর আগে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল শুক্রবার, সেদিন আক্রান্ত হয় ৪৩ হাজার ৭১২ জন। স্বাস্থ্য কর্মীরা জানান, গত ৭ দিনে কাউন্টি জুড়ে ২ লাখ বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এটিই ৭ দিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।

করোনা পরীক্ষার হার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য কর্মকর্তারা। রবিবার করোনা পরীক্ষার হার ছিল ২০ দশমিক ৬ শতাংশ। এর আগের দিন এই হার ছিল ২০ দশমিক ৪ শতাংশ এবং আগের সপ্তাহের সোমবার এই হার ছিল ২২ দশমিক ৭ শতাংশ।

লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ১ কোটি ৩ লাখ ১৭ হাজার বাসিন্দা করোনা পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১৮ শতাংশের করোনা পজেটিভ এসেছে।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৩ জন বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ২৭ হাজার ৭৮৫ জন বাসিন্দা।

তবে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে কর্তৃপক্ষের ধারণা, কারণ সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মৃতের সংখ্যা সঠিকভাবে গণনা করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং হাই-রিস্ক এক্টিভিটি যেমন ইনডোর এক্টিভিটি যেখানে মানুষ দীর্ঘ সময় মাস্ক ছাড়া থাকেন, সেসব এলাকা এড়িয়ে চলতে অনুরোধ জানিয়েছেন।

শনিবার বিবৃতিতে পাবলিক হেলথ কাউন্টি অফিসার বারবারা ফেরের বলেন, ‘সংক্রমণ বাড়ছে আর তাই বাসিন্দা এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে আমরা পরামর্শ দিচ্ছি। এটি সংক্রমণের হার কমাবে এবং আমাদের নিরাপদে রাখবে’।

তিনি বলেন, ‘আমাদের সবার উচিত মেডিকেল গ্রেডের মাস্ক ব্যবহার করা কারণ এটি ওমিক্রনের বিরুদ্ধে অনেক কার্যকরি। একই সাথে যারা মাস্ক ব্যবহার করেন না, দীর্ঘ সময় তাদের পাশে না থাকা নিরাপদ। সংক্রমণ ঠেকাতে সার্জিক্যাল মাস্ক, এন৯৫, কেএন৯৫ এসব মাস্ক ব্যবহার করা উচিত’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত