আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পাসাডিনায় গুলিতে ১৪ বছরের কিশোরের মৃত্যু, আটক ১

পাসাডিনায় গুলিতে ১৪ বছরের কিশোরের মৃত্যু, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

পাসাডিনায় ১৪ বছর বয়সী কিশোরকে মাথায় গুলি করে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) কর্তৃপক্ষ বিষয়টি গণমাধ্যমে জানিয়েছে।

পাসাডিনা পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মার ভিস্তা অ্যাভিনিউ এর ৬০০ ব্লকের কাছে ২৪ বছর বয়সী অ্যালেক্সিস ইবারা নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্র ও আরও কিছু খুনের আলামত জব্দ করেছে পুলিশ।

পুলিশ লেফট্যানেন্ট কেইথ গোমেজ জানিয়েছে, গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে ওয়াশিংটন বোলেভার্ডের তিন ব্লক দূরে নর্থ লস রোবলেস অ্যাভিনিউ এর ১৬০০ ব্লক থেকে একজন প্যারামেডিক্স পুলিশকে গুলিবিদ্ধ এক কিশোরের ব্যাপারে খবর দেয়।

প্যারামেডিকস জানায়, তিনি অন্য আরেকটি কাজে ওই এলাকায় গিয়েছিলেন। এ সময় টয়োটা গাড়ির চালক এক ব্যক্তি তার কাছে সাহায্য চায়। তিনি গাড়ির পেছনে গুলিবিদ্ধ একটি কিশোরকে দেখতে পায়।  

আহত অবস্থায় কিশোরকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্তৃপক্ষ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, খুনের ঘটনার সাথে গ্যাং সম্পর্কিত বিষয় জড়িত থাকতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত