আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ইউক্রেন আক্রমণ করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ: বাইডেন

ইউক্রেন আক্রমণ করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেন এর উপর সামরিক আক্রমণ চালায়, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা নিয়ে ভেবে দেখা হবে।

বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আক্রমণ চালায় তবে এর পরিণতি হবে ভয়াবহ। সাউথ-ওয়েস্টার্ন বর্ডারে ইউক্রেনের সীমান্ত ঘেঁষে ইতোমধ্যে বিশাল সৈন্যবাহিনী নিয়ে মহড়া দিয়েছে রাশিয়া।

ইতোমধ্যে বড় বড় ওয়েস্টার্ন নেতারা রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়াকে চরম মূল্য দিতে হবে।

এদিকে, তবে রাশিয়া দাবি করছে, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো মিলে বিষয়টি আরও উস্কে দিচ্ছে এবং অযথাই উত্তেজনা ছড়াচ্ছে। ইউক্রেনে সামরিক হামলা চালানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

তবে মস্কো ইউক্রেন সীমান্তে সামরিক তোড়জোড় শুরু করেছে। এক লাখ সৈন্য নিয়ে ইতোমধ্যে মহড়া শুরু করেছে রাশিয়ান সেনাবাহিনী।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইউক্রেনে যদি কোনো সামরিক আক্রমণ করা হয়, তবে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি বলেছেন, ইউক্রেন বর্ডারে রাশিয়া যদি কোনো আক্রমণ চালায়, তবে এর পরিণাম হবে ভয়াবহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে সর্ববৃহৎ বহিঃআক্রমণ।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ইউক্রেনে মার্কিন সৈন্যবাহিনী পাঠানোর এখনো কোনো সম্ভাবনা নেই।

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত