আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ হেলিকপ্টার

৬ যাত্রী নিয়ে বিধ্বস্ত লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ হেলিকপ্টার

ছবি: এলএবাংলাটাইমস

ছয়জন যাত্রী নিয়ে অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট নর্থ অব আসুজায় বিধ্বস্ত হয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফের একটি হেলিকপ্টার। শনিবার (১৯ মার্চ) এই দুর্ঘটনাটি ঘটে। ইতোমধ্যে দুর্ঘটনা বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাইওয়ে ৩৯ এবং ইস্ট ফোর্ক রোডের দিকে বিকাল ৫টায় এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানায়, হেলিকপ্টারটিতে পাঁচজন যাত্রী ছিল। পরে লস এঞ্জেলেস শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভা জানান, হেলিকপ্টারটিতে ছয়জন ছিল। তাদের উদ্ধার করে পোমোনা ভ্যালি হসপিটাল মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।  

ভিলানুয়েভা জানান, হেলিকপ্টারে একজন পাইলট এবং একজন কো-পাইলট, দুইজন প্যারামেডিক্স, একজন ক্রু চীফ এবং একজন ইউসিএলএ’র ডাক্তার ছিলেন। তারা আহত হলেও মৃত্যুর কোনো শঙ্কা নেই।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় একজন গুরুতর আহত হোন, দুইজন মোটামুটি আহত হোন এবং অন্য দুইজন মৃদু আহত হয়েছেন। তবে এদের সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।  

ভিলানুয়েভা বলেন, তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো আহত হয়েছেন। হাত-পা ভাঙ্গা ও ফ্র্যাকচারের মতো অবস্থা হয়েছে অনেকের। তবে কারোরই মৃত্যুর কোনো শঙ্কা নেই এবং এটিই সবচেয়ে ভালো বিষয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত