আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়া রাজ্যের সাপ্তাহিক কর্মসময়ের মধ্যে আসছে আমূল পরিবর্তন

ক্যালিফোর্নিয়া রাজ্যের সাপ্তাহিক কর্মসময়ের মধ্যে আসছে আমূল পরিবর্তন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া রাজ্যে সাপ্তাহিক কর্মসময়ের মধ্যে আসছে আমূল পরিবর্তন। নতুন এক বিলের মাধ্যমে সাপ্তাহিক ৪০ ঘণ্টা কর্মসময়কে কমিয়ে ৩২ ঘণ্টায় আনার কথা ভাবছেন রাজ্যের আইনপ্রণেতারা। তাদের মতে, এর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে।

এসেম্বলি বিল ২৯৩২ মোতাবেক, যদি কোন কর্মী সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করে তাহলে বাকি ৮ ঘণ্টার জন্য তাঁকে বাড়তি পারিশ্রমিক দিতে হবে। বিলটি ৫০০ কর্মী বিশিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কার্যকর হবে।

এসেম্বলিমেম্বার ক্রিশ্চিনা গার্সিয়া রাজ্যের আইনসভায় বিলটি উপস্থাপন করেন। যদিও বিলটি মাত্রই উপস্থাপন করা হয়েছে, তবে ইতোমধ্যে এটি মানুষের মাঝে গুঞ্জন তৈরি করেছে।

লোয়োলা মোরমোন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জোনাথন হ্যারিস জানান, এই নতুন বিল একটি নতুন শ্রম বিপ্লবের সূচনা করতে পারে।

তিনি বলেন,’ আমরা পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রম আন্দোলনের যুগে ফিরে যাচ্ছি। ১৯৩৮ সালে পাশকৃত ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড এক্টের মাধ্যমে প্রতিষ্ঠিত ৪০ ঘণ্টা কর্মসময় একটি ধরে নেওয়া সংখ্যা।‘

হ্যারিস জানান, এই বিলের অধীনে অনেকেরই কর্মসময় কমবে না। এর মধ্যে ম্যানেজার, কো-অর্ডিনেটর সহ ইত্যাদি তদারকি পেশা অর্ন্তভুক্ত।

রিপ্রেজেন্টিভ মার্ক তাকানো এই বিলের সমর্থক। কংগ্রেসম্যানের অফিস থেকে বিবৃতিতে বলা হয়,’ আমাদের দেশের জন্য এই বিলটি প্রয়োজনীয়। মানুষের এখন তাঁর শ্রমের সমপরিমান মজুরি পায় না। এই বিলের মাধ্যমে তাদের নিজস্ব জীবন এবং চাকরি জীবনে ভারসাম্য আসবে।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত