আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

লস এঞ্জেলেসে বিত্তশালীদের মধ্যে ছড়াচ্ছে করোনা

লস এঞ্জেলেসে বিত্তশালীদের মধ্যে ছড়াচ্ছে করোনা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে এবার ধনীদের মধ্যে করোনা সংক্রমণের হার বেশি। এর আগের ঢেউগুলোতেও এই প্যাটার্ন লক্ষ্য করা গেছে।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বৃহস্পতিবার জানান, 'বর্তমানে এই ভাইরাস বিত্তবানদের মধ্যে বেশি শনাক্ত হচ্ছে এবং নিম্ন বিত্তদের মধ্যে কম ছড়াচ্ছে'।

তবে একই সাথে অপেক্ষাকৃত কম আয়ের মানুষদের মধ্যেও করোনাই এই হার বাড়ছে৷ সাধারণত করোনা ভাইরাসের প্রকোপে এই শ্রেণীই সবচেয়ে বেশি কষ্ট করে থাকে।

ফেরের বলেন, অন্যান্য বারের মতো এবারেও একটি বিত্তশালী কমিউনিটির মধ্যে সংক্রমণ ছড়াচ্ছে এবং এর পর সেটি কিছুটা কম স্বচ্ছলদের মধ্যে ছড়াচ্ছে।

লস এঞ্জেলেসের ৫ হাজারের বেশি বাসিন্দার ওপর গবেষণা করে দেখা গেছে, বিত্তশালী কমিউনিটিতে করোনা সংক্রমণের হার সবচেয়ে বেড়েছে।

লস এঞ্জেলেসের শীর্ষ দশ কমিউনিটি যেখানে ভাইরাস সংক্রমণ অনেক বেড়েছে, সেগুলো হলো- নেবারহুড অব কার্থি, র‍্যাঞ্চো পার্ক, প্লায়া ভিস্তা, সেঞ্চুরি সিটি, প্যাসিফিক পেলিসেডিস, শেভিয়ট হিলস, ভেনিস, হলিউড হিলস, ইউনিনকর্পোরেটেড কোস্টাল কমিউনিটি অব মেরিন ডেল রে এবং সিটি অব লা কানাডা ফ্লিনট্রিজড।

দেশের সবচেয়ে ঘনবসতি অঞ্চল লস এঞ্জেলেস কাউন্টিতে গত সপ্তাহে ২ হাজার ৮০০টি করোনা শনাক্তের হার পাওয়া গেছে। এর আগের সপ্তাহ থেকে এই হার বেড়েছে ১৮ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত