আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

লং বিচে মাঙ্কিপক্সে প্রথম কোনো শিশুর মৃত্যু

লং বিচে মাঙ্কিপক্সে প্রথম কোনো শিশুর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

সিটি অব লং বিচে প্রথমবারের মতো কোনো শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এটি ক্যালিফোর্নিয়ার ২য় কোনো শিশু আক্রান্তের ঘটনা।

সিটি হেলথ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, যেই শিশুটির মৃত্যু হয়েছে তার বয়স এখনও প্রকাশ করা হয়নি। তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ থাকলেও সুস্থ হয়ে উঠছিল।

সবমিলিয়ে লং বিচে এখন পর্যন্ত ২০টি বা এর বেশি মাঙ্কিপক্সে আক্রান্তের খবর নিশ্চিত হওয়া গেছে। তবে এর মধ্যে কাউকেই হাসপাতালে ভর্তি করা হয়নি। সবাই বাড়ি থেকেই সুস্থ হয়েছেন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, শিশুর মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়ে আরও পরীক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত চারটি শিশুর মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে সোমবার গভর্নর গেভিন নিউসাম রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন।

একই সাথে মাঙ্কিপক্সের টেস্ট, ভ্যাকসিন এবং সবার মধ্যে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে শনিবার নিউ ইয়র্ক সিটিতে ও বৃহস্পতিবার স্যান ফ্রান্সিসকোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নিউসাম জানান, মাঙ্কিপক্সের বিস্তার রোধে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। টেস্ট, কন্টাক্ট ট্রেসিং এবং কমিউনিটি পার্টনারশিপ মজবুত করতে কাজ করা হচ্ছে।

এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়ায় ২৫ হাজার ডোজ টিকা প্রদান করা হয়েছে। আসন্ন দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত