আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রিভারসাইডে দাবানলে মৃত ২, আহত ১

রিভারসাইডে দাবানলে মৃত ২, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

রিভারসাইড কাউন্টির সিটি অব হেমেটে দাবানলের সূত্রপাত হয়ে আগুনে পুড়ে ২ জনের মৃত্যু হয়েছে ও ১ জন আহত হয়েছেন।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। এছাড়া আগুনে সাতটি ভবন বিনষ্ট হয়েছে ও আরও কিছু ভবন পুড়েছে।

ক্যালিফোর্নিয়া ফায়ার ডিপার্টমেন্ট জানায়, দুপুর ২টায় এই আগুনের ফেয়ারভিউ ফায়ার এর সূত্রপাত ঘটে। এ পর্যন্ত আগুনে ২ হাজার একর জমি পুড়ে গেছে। রাত ১০টা পর্যন্ত মাত্র ৫ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ইতোমধ্যে স্টেটসন অ্যাভিনিউ এর দক্ষিণে, ক্যাকটাস ভ্যালি রোডের উত্তরে ও স্টেট স্ট্রিটের পূর্ব পাশে ১৫০০ বাড়ির বাসিন্দাকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সময়ের সাথে-সাথে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বাসিন্দারা অন্যত্র সরে যায়। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে যায় বাসিন্দারা।

ইতোমধ্যে বাসিন্দাদের জন্য ৪৪২৫ টাইটান ট্রেইলের টাহকুইটজ হাই স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে। এছাড়া পোষাপ্রাণীদের জন্যও আলাদা শিবির প্রস্তুত করা হচ্ছে।

আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা হেলিকপ্টার এবং বিমানযোগে কাজ করে যাচ্ছে৷ এছাড়া ভবন ও বাড়ি সুরক্ষায় প্রোটেকশন লাইন গড়ে তুলছে।

তবে তাপমাত্রা বেশি থাকায় আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। এর সাথে যুক্ত হওয়া ধোঁয়া ও বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কাও রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত