আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

লস এঞ্জেলেসে মাক্সিপক্সে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

লস এঞ্জেলেসে মাক্সিপক্সে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেস এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে এটি প্রথম কোনো মৃত্যুর ঘটনা।

সোমবার কাউন্টির ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এ তথ্য জানিয়েছে। কাউন্টির স্বাস্থ্য বিভাগ এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মাঙ্কিপক্সে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ওই ব্যক্তির রোগপ্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, দেশটির ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে।

সব মিলিয়ে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাঙ্কিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জন এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তবে এই প্রথম মৃত্যু যুক্তরাষ্ট্রে।

এর আগে গত মাসে টেক্সাসে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও পরে মার্কিন স্বাস্থ্য বিভাগ জানায়, তিনি অন্য আরও কয়েকটি রোগে ভুগছিলেন।

তার মৃত্যু কারণ মাঙ্কিপক্স ছিল না বলে নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত