আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মৃতদেহ উদ্ধার

লস এঞ্জেলেসে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টির কারসন সিটির একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে এই মৃতদেহ উদ্ধার হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ই-ডেল অ্যামো বোলেভার্ডের ১৭০০ ব্লকে অবস্থিত এক ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এই মৃতদেহটি উদ্ধার হয়েছে।

সকাল ৬টা ১৫ মিনিটের দিকে ওই প্রতিষ্ঠানের কর্মী মৃতদেহটি প্রথম দেখতে পায় বলে জানায় দ্য শেরিফ ডিপার্টমেন্ট।

তদন্তকারী দল জানিয়েছে, মৃত ব্যক্তি একজন ৫০ বছর বয়েসী এশিয়ান। প্রাথমিকভাবে ধারণা করস হচ্ছে সে কোনো প্রতিষ্ঠানের কর্মী অথবা মালিক।

লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের মুখপাত্র ডেরিক আলফ্রেড জানান, মৃত ব্যক্তি সারারাত প্রতিষ্ঠানে কাজ করেছেন। ওই সময়ে রাতে কোনো ঘটনা ঘটে থাকতে পারে। এটি কোনো হত্যা বা দুর্ঘটনা কী না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

আলফ্রেড জানান যে মৃতদেহতে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিশেষ করে মাথায় গুরুতর আঘাত ছিল।

মৃতদেহের পাশেই ওই ব্যক্তির ব্যক্তিগত ব্যবহার্য জিনিস পড়ে ছিল বলে পুলিশকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী।

তবে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে কী কার্যক্রম চলতো সেই বিষয়ে সুস্পষ্ট তথ্য জানে না কর্তৃপক্ষ। তবে আলফ্রেড জানান, এটি কোনো ইম্পোর্ট প্রতিষ্ঠান হতে পারে।

তদন্তের স্বার্থে এলাকাটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত