আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে জ্বালানির মূল্য

ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে জ্বালানির মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও বাড়তে শুরু করেছে গ্যাসোলিনের দাম। লস এঞ্জেলেস কাউন্টিতে টানা ২২ দিনের মতো জ্বালানির দাম বেড়েছে।

সর্বশেষ শনিবার (২৪ সেপ্টেম্বর) জ্বালানির মূল্য ৭ দশমিক ৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ ডলার ৬৮৯ সেন্ট।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ওয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানায়, ২২ দিনে লস এঞ্জেলেসে জ্বালানির মূল্য বেড়েছে ৪৪ দশমিক ৩ সেন্ট।

এক সপ্তাহ আগের থেকে জ্বালানির দাম বেড়েছে ২৬ দশমিক ১ শতাংশ, এক মাস আগের থেকে বেড়েছে ৩৭ দশমিক ১ সেন্ট আর এক বছর আগের থেকে বেড়েছে ১ ডলার ২৮৬ সেন্ট।

সর্বশেষ ৮০ দিনের মধ্যে ৭৮ দিনই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে৷ এই ৭৮ দিনে জ্বালানির দাম বেড়েছে ১ ডলার ২১৬ সেন্ট।

সর্বশেষ জুনের ১৪ তারিখে মূল্য রেকর্ড ৬ ডলার ৪৬২ সেন্টে উন্নীত হয়েছে। সেই রেকর্ড মূল্য থেকে গড়ে দাম কম রয়েছে ৭৭ দশমিক ৩ সেন্ট।

অরেঞ্জ কাউন্টিতে জ্বালানির গড় মূল্য গত আটদিনের মধ্যে বেড়েছে সাতবার। ৬ দশমিক ৪ সেন্ট বেড়ে মূল্য হয়েছে ৫ ডলার ৬৬৮ সেন্ট।

আট দিন আগের থেকে মূল্য বেড়েছে ২৮ দশমিক ৪ সেন্ট, ১ সপ্তাহ আগের থেকে বেড়েছে ২৭ দশমিক ৯ সেন্ট, এক মাস আগের থেকে বেড়েছে ৪৫ দশমিক ১ সেন্ট আর এক বছর আগের থেকে বেড়েছে ১ ডলার ৩১২ সেন্ট।

সর্বশেষ জুনের ১২ তারিখ জ্বালানির মূল্যের রেকর্ড হয় অরেঞ্জ কাউন্টিতে ৬ ডলার ৪১ সেন্ট। এই মূল্য থেকে এখন দাম কম রয়েছে ৭৪ দশমিক ২ সেন্ট।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া অটোমোবাইল ক্লাবের কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার জানান, কিছু পরিশোধন প্রতিষ্ঠান পরিকল্পনাবিহীন কার্যক্রম চালানোয় লস এঞ্জেলেসে জ্বালানির দাম এভাবে বেড়ে চলেছে। জ্বালানির মজুদ বর্তমানে সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

এদিকে কেন্দ্রীয়ভাবে টানা ৯৮ দিন জ্বালানির মূল্য কমার পর গত চারদিনে ১ দশমিক ১ সেন্ট মূল্য বেড়ে বর্তমান মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৩ ডলার ৭০ সেন্ট। এক সপ্তাহ আগের থেকে মূল্য বেড়েছে ১ দশমিক ৮ সেন্ট, ১ মাস আগের থেকে মূল্য বেড়েছে ১৮ দশমিক ৩ সেন্ট এবং ১ বছর আগের থেকে মূল্য বেড়েছে ৫১ দশমিক ১ সেন্ট।

এর আগে জুনের ১৪ তারিখ কেন্দ্রীয়ভাবে জ্বালানির মূল্য রেকর্ড করেছিল। তখন সর্বোচ্চ মূল্য ছিল ৫ ডলার ১৬ সেন্ট, বর্তমানে রেকর্ড মূল্য থেকে জ্বালানির দাম কম আছে ১ দশমিক ৩১৬ সেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত