আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এবার দক্ষিণ কোরিয়া সফরে কামালা হ্যারিস

এবার দক্ষিণ কোরিয়া সফরে কামালা হ্যারিস

ছবি: এলএবাংলাটাইমস

দক্ষিণ কোরিয়া সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলে গতকাল বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। এর এক দিনের মাথায় আজ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া পৌঁছালেন কামালা হ্যারিস।

কামালা হ্যারিস দক্ষিণ কোরিয়ায় পৌঁছে প্রেসিডেন্ট ইউন সুক ইওলের সঙ্গে বৈঠক করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বৈঠকে এই অঞ্চলে উত্তর কোরিয়ার নানা হুমকি, তাইওয়ান প্রণালিতে ‘শান্তির গুরুত্ব’, অর্থনীতি ও প্রযুক্তিতে সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক বিষয়ে আলোচনা করেন দুই নেতা।

জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। এমন সময় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপের চারপাশের জলসীমায় যৌথ নৌ মহড়া চালাচ্ছে।

দক্ষিণ কোরিয়ায় সফরের সময় আজ কমলা হ্যারিস উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আলাদা করা সুরক্ষিত ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করেন।

দক্ষিণ কোরিয়া সফরের আগে কামালা হ্যারিস জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে জাপান সফর করেন। জাপান সফরের সময় তিনি একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত