আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ট্যাক্স রিফান্ডের অর্থ প্রদান শুরু শুক্রবার

ট্যাক্স রিফান্ডের অর্থ প্রদান শুরু শুক্রবার

ছবি: এলএবাংলাটাইমস

চলতি সপ্তাহ থেকে ক্যালিফোর্নিয়ার মিডল ক্লাস ট্যাক্স রিফান্ডের অর্থ প্রদান শুরু হচ্ছে। ট্যাক্স রিফান্ডের জন্য মনোনীত লক্ষাধিক ক্যালিফোর্নিয়ার বাসিন্দা সর্বোচ্চ ১ হাজার ৫০০ ডলার করে অর্থ পাবেন।

ট্যাক্স রিফান্ডের অর্থ চলতি সপ্তাহের শুক্রবার (০৭ অক্টোবর) থেকে প্রদান শুরু হবে। প্রায় ২৩ মিলিয়ন করদাতা এই অর্থ পাবেন। আয়ের উপর ভিত্তি করে নির্ধারিত অঙ্কের অর্থ প্রদান করা হবে।

ট্যাক্স ডেডলাইন:

২০২০ টেক্সাসের উপর ভিত্তি করে ইনফ্লেশন রিলিফ পেমেন্ট দেওয়া হবে। ফ্র‍্যাঞ্চাইস ট্যাক্স বোর্ড জানায়, ২০২১ সালের অক্টোবর ১৫ এর মধ্যে ট্যাক্স দাখিল করা থাকবে হবে।

তবে যদি এই নির্ধারিত সময়ের মধ্যে কেউ ট্যাক্স দাখিল না করে থাকেন, তবে এই পেমেন্ট পাওয়া যাবে না।

তবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই ও ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারসহ দাখিল করা ট্যাক্সপেয়ারের আবেদনের ক্ষেত্রে পার্থক্য আছে।

এফটিবি জানায়, কেউ যদি ইন্ডিভিজ্যুয়াল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার জন্য আবেদন করেছে কিন্তু অক্টোবর ১৫ তারিখের মধ্যে সেটি না পেয়ে থাকে, তবে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ২০২০ এর ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

রেসিডেন্সি স্ট্যাটাস:

ইনফ্লেশন পেমেন্ট পেতে ক্যালিফোর্নিয়ার রেসিডেন্সি স্ট্যাটাস থাকতে হবে। এর জন্য ২০২০ সালে কমপক্ষে ছয়মাস ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে, বর্তমানে এখানে বাস করার পরিকল্পনা থাকতে হবে এবং ২০২২ সালেও ক্যালিফোর্নিয়ায় থাকতে হবে।

ডিপেন্ডেন্সি স্ট্যাটাস:

২০২০ সালে কেউ যদি ডিপেন্ডেন্ট হিসেবে নিজেকে দাবি করে, তবে এই ট্যাক্স রিফাণ্ড কেউ পাবেন না। এ ক্ষেত্রে যারা দুই বছর আগে ডিপেন্ডেন্ট ছিল কিন্তু এই বছর থেকে স্বাবলম্বী, তারা এই রিফাণ্ড পাচ্ছেন না।

আয়ের পরিমাণ:

ক্যালিফোর্নিয়ার উচ্চ আয়ের কোনো নাগরিক এই অর্থের টাকা পাবেন না। ইন্ডিভিজ্যুয়াল আবেদনকারীর জন্য আয়ের সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার ডলার। আর দ্বৈত আবেদনকারীর জন্য এই আয়ের সীমা ৫ লাখ ডলার।

তবে বার্ষিক আয় যদি ২ লাখ ৫০ হাজারের বেশি হয় কিংবা দ্বৈত আবেদনকারীর ক্ষেত্রে আয় যদি ৫ লাখ ডলারের বেশি হয়, তবে এই ডিরেক্ট পেমেন্ট পাবেন না।

এক্ষেত্রে মনে রাখতে হবে, ২০২২ সালের ট্যাক্স রিফাণ্ড নয় বরং ২০২০ সালের ট্যাক্স রিফাণ্ড দাখিল মোতাবেক এই অর্থ দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত