আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

৩১শে অক্টোবর লস এঞ্জেলেসে মুনা ওয়েষ্ট রিজিওনাল কনভেনশন।

৩১শে অক্টোবর লস এঞ্জেলেসে মুনা ওয়েষ্ট রিজিওনাল কনভেনশন।

আগামী ৩১ অক্টোবর  শনিবার লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মাহ্ অব নর্থ আমেরিকা'র(মুনা) ওয়েষ্ট রিজিওনাল কনভেনশন। লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ এলাকার চার্লস এইচ কিম ইলিমেন্টারি স্কুলে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই কনভেনশন। ইতিমধ্যেঈ কনভেনশন উপলক্ষে মুনার সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার সেক্রেটারি আশরাফ হোসেন আকবরকে 'চেয়ারম্যান' করে কনভেনশন বাস্তবায়ন কমিটি ও বিভাগীয় উপকমিটি গঠন করা হয়েছে।  এই উপলক্ষে  গত ১৭ অক্টোবর ২০১৫ তারিখে রাত ০৮: ৩০ মিনিটে স্থানীয়  আলাদিন রেস্টুরেন্টে মুনা'র পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লস এঞ্জেলেসের স্থানীয় সাংবাদিকগন এতে অংশ নেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান,  কনভেনশনের চেয়ারম্যান আশরাফ হোসেন আকবার, চ্যাপ্টার প্রেসিডেন্ট প্রফেসর আলী আকবর, শামসুল আরেফিন হাসিব, ফয়সাল আহমেদ তুহীন, আব্দুল মান্নান, হাসিবুর রহমান, জিল্লুর রহমান প্রমুখ। উক্ত সংবাদ সম্মেলনে ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান & কনভেনশন চেয়ারম্যান আশরাফ হোসেন আকবর কনভেনশনের বিভিন্ন দিক তুলে ধরেন। কনভেনশনে প্রধান অতিথি থাকছেন মুনা'র ন্যাশনাল
প্রেসিডেন্ট ডঃ সাইদ চৌধুর


বিশেষ অতিথি হিসাবে থাকছেন 'কেয়ার ক্যালিফোর্নিয়া'র এক্সিকিউটিভ ডিরেক্টর হুসাম আইলুসস,
শাকিল সাইদ-ডিরেক্টর ইসলামী শুরা কাউন্সিল,
ইসলামীক স্কলার ডঃ আব্দুল হাকিম, ড: আব্দুল আওয়াল, শেখ আনাস লায়হেল,
ডঃ রিয়াজুল ইসলাম,
ড: নকিবুর রহমান প্রমুখ। অতিথিগন
কনভেনশনে একাধিক সেশনে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন।
আশরাফ হোসেন আকবর বাংলাদেশী কমিউনিটির সকলকে কনভেনশনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যেই
ডেলিগেট রেজিষ্ট্রেশন সংগ্রহ শুরু হয়েছে। রেজিস্ট্রেশন ফিঃ প্রাপ্ত বয়স্ক: ২৫ ডলার, ইউথ: ১০$. ৫ বছর পর্যন্ত ফ্রি। বিস্তারিত জানতে নিম্ন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে :২১৩ ৮৪০ ৭২৬৪, ৭১৪ ৯৩০ ৬৬৭৭
ওয়েবসাইটঃ www.munacalifornia.org

শেয়ার করুন

পাঠকের মতামত