আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শোক প্রকাশ-

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র শোক প্রকাশ-

লস এঞ্জেলেসের বিশিষ্ট ব্যবসায়ী ও স্হানীয় বিএনপি নেতা শাহীন হকের পিতা আহমদ আলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে ক্যালিফোর্ণিয়া বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি মো: আবদুল বাছিত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এতে স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে বলা হয়, মরহুম আহমদ আলী অত্যন্ত ধার্মিক, সৎ, সজ্জন ও সামাজিক ব্যক্তি ছিলেন। একজন জনগণের নেতা এবং সমাজ হিতৈষী হিসেবে সিলেট তথা সুনামগঞ্জ অঞ্চলের মানুষের মনে তিনি চির অমর হয়ে থাকবেন। আমরা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি এবং তার পরিবারের সকল সদস্যদের জানাই গভীর সমবেদনা।

গত ২রা নভেম্বর সোমবার, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলা নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম আহমদ আলী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও এক কণ্যা রেখে গেছেন। আহমদ আলী সাহেব জনমানুষের সমর্থনে নিজ এলাকার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। যদিও আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনীর তান্ডবে জনগণের রায় সেদিন ছিনিয়ে নেয়া হয়েছিল। রাজনীতি ও সমাজসেবার পাশাপাশি তিনি নিজ এলাকার মসজিদ - মাদ্রাসায় নিয়মিত সাহায্য সহযোগিতা করেছেন। তিনি নিজে ব্যবসা করতেন। ইটের ভাটা, কন্সট্রাকশন ব্যবসা ও ফিশারিজ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। মরহুমের জ্যেষ্ঠ পুত্র ক্যালিফোর্ণিয়া বিএনপির অর্থ সম্পাদক ও রেষ্টুরেন্ট ব্যবসায়ী শাহীন হক বেশ কয়েক বছর যাবৎ লস এঞ্জেলেসে পরিবারসহ বসবাস করছেন। শাহীন হক জালালাবাদ এসোসিয়েশনেরও দপ্তর সম্পাদক। প্রবাসে আসার আগে তিনি বাংলাদেশে থাকাকালে 'রেড ক্রস ও রেড ক্রিসেন্ট' সিলেট শাখার চিফ একাউনট্যান্ট হিসেবে কাজ করেছেন। এছাড়াও মরহুম আহমদ আলীর দ্বিতীয় পুত্র সুনামগঞ্জে একাধিক রাইস মিলের মালিক ও ব্যবসায়ি। অন্যান্য পুত্র সন্তানেরা যথাক্রমে একজন জেলা কোর্টের এ্যাডভোকেট, একজন সামরিক বাহিনীতে কর্মরত, এবং কনিষ্ঠ পুত্র সিলেটের একটি পাঁচতারা হোটেলের ম্যানেজমেন্টে কর্মরত আছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্যালিফোর্ণিয়া শাখার পক্ষ থেকে শোক বিবৃতিতে স্বাক্ষর করেনঃ সভাপতি মো. আ. বাছিত, নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, দেলোয়ার হোসেন দিলির, ডাব্লিউ আমিন, নিয়াজ মোহাইমেন, মুর্শেদুল ইসলাম, মাহবুবুর রহমান শাহীন, সামসুজ্জোহা বাবলু, আহসান হাফিজ রুমী, সালাম দাড়িয়া, মাহতাব আহমেদ, এম. ওয়াহিদ রহমান, বদরুল আমল চৌধুরী শিপলু, জুনেল আহমেদ, ফারুক হাওলাদার, লায়েক আহমেদ, সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, মারুফ খান, মোয়াজ্জেম রাসেল, বদরুল আলম মাসুদ, শাহীন হক, মিকায়েল খান রাসেল, শাহাদাত শাহীন, লোকমান হোসেন, জাভেদ বখত, সেলিমা ইয়াসমিন, রওশন আরা, আবদুল হাকিম, খন্দকার তসলিম, আমজাদ হোসেন, মন্টু চৌধুরি, মুনিম আহমেদ, ওমর ফারুক, বাবুল হোসেন, পারভেজ, হাসানুজ্জামান মিজান, শান্ত, ইলিয়াস শিকদার, মামুন খান, ফেরদৌস সুজন, মিশর নুন, মাহমুদ, আলি হায়দার মিল্টন, তারিক বাবু, আলমগীর, আউয়াল অপু, হালিম, এনাম, জহির, হামিদ খোকন, পলাশ, নাঈম, ফাহিম, ইমন, ও হীরা।

শেয়ার করুন

পাঠকের মতামত