আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

লস এঞ্জেলেসে আসছে এলএ বাংলা টাইমসের জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ কনসার্ট

লস এঞ্জেলেসে আসছে এলএ বাংলা টাইমসের জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান ও লাইভ কনসার্ট

গত ০৯ নভেম্বর লস এঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় অনলাইন বাংলা পত্রিকা “এলএ বাংলাটাইমস” এর ১ম বর্ষ পূর্ণ হলো। মহান সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি শূকরীয়া। এজন্য লস এঞ্জেলেসবাসী সহ সকল লেখক, পাঠক, সংবাদ দাতা,বিজ্ঞাপন দাতাসহ যারা “এলএ বাংলাটাইমস” কে ভালবাসেন তাদের সবাই কে জানাই কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। আপনাদের সকলের ভালবাসা ও সহযোগিতায় আমাদের এত দূর এগিয়ে ১ম বর্ষ পূর্ণ হলো। এই শুভ ক্ষনে আগামী ২২ শে নভেম্বর ২০১৫ তারিখে  ১ম বর্ষপূর্তি উপলক্ষে লস এঞ্জেলেসে হতে যাচ্ছে এক বিশাল লাইভ কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান । লস এঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় অনলাইন বাংলা পত্রিকা “এলএ বাংলাটাইমস” এর পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সকল রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। “এলএ বাংলাটাইমস” এর সিইও জনাব আব্দুস সামাদ অক্লান্ত পরিশ্রম করে সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছেন। 

আয়োজিত সে অনুষ্ঠানে গান , নাচ,ম্যাজিক শো, অভিনয়সহ হবে নানা রকম বিনোদন। আসবেন কমিউনিটির বন্ধুরা। দেখা হবে বন্ধুদের সাথে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে । কনসার্টে গান গাইতে আসবেন বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় ক্লোজআপ তারকা খ্যাত শিল্পী রুমি আলম। থাকবে উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ফ্রিডম এজ। আরোও গান গাইবেন নন্দিত শিল্পী মিতালী । তারা সবাই মিলে মাতাবেন আমন্ত্রিত দর্শকদের হৃদয়।

 সেখানে রয়েছে বিভিন্ন বাঙ্গালী আয়োজন। লস এঞ্জেলেসের মহিলাদের জন্য থাকবে নানা রকম নতুন নতুন কাপড় ও পোশাকের স্টল । ইতি মধ্যে বিভিন্ন স্টল বাংলাদেশ থেকে আন কমন কালেকশন নিয়ে এসেছে। আরও আসছে। থাকবে সাজগোজের আইটেমও। আরও থাকবে বিভিন্ন বাঙ্গালী খাবারের নানা রকম স্টল।

অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে “এলএ বাংলাটাইমস”। সেখানে রয়েছে পাতায় পাতায় নানা চমক। তাই আপনার ম্যাগাজিনের কপি সংগ্রহ করতে ভুল করবেন না। 

কেনাকাটা , গান বাজনা শোনা , পরিবার নিয়ে উপভোগ করা। হবে কমিউনিটির সকলের সাথে দেখা।  সবই হবে সেখানে। এসব উপভোগ করতে স্বপরিবারে , স্ব বান্ধবে অনুষ্ঠানে আসুন। 

স্থানঃ শ্যাটো রিক্রিয়েশন সেন্টার ,

তারিখঃ ২২ শে নভেম্বর ২০১৫,

সময়ঃ বিকাল ০৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত।



“এলএ বাংলাটাইমস” তার লস এঞ্জেলেসবাসী ও প্রিয় পাঠকদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদের উদ্দেশ্য সকল মানুষকে একই প্লাটফর্মে এনে বিনোদন উপভোগ করা। দল মত নির্বিশেষে আনন্দ ভাগাভাগি করে নেয়া। “এল এ বাংলাটাইমস” এর পক্ষ থেকে অনুষ্ঠান উপভোগ সম্পূর্ণ ফ্রি। কারন “এল এ বাংলাটাইমস” লস এঞ্জেলেসবাসীকে আনন্দ দেয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছে। আশা করি লস এঞ্জেলেস বাসী ঐ দিন মেতে উঠবো ভালবাসায়। সবাই আমন্ত্রিত।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

আব্দুস সামাদ

সিইও

এলএবাংলাটাইমস

ইমেইলঃ labanglatimes@gmail.com

ফোনঃ +১ ৩১০ ৬১৯ ৩৫৩২

শেয়ার করুন

পাঠকের মতামত