আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

“শনিবার ১৯শে ডিসেম্বর হচ্ছে বিজয় বহর ও বিজয় মেলা”

“শনিবার ১৯শে ডিসেম্বর হচ্ছে বিজয় বহর ও বিজয় মেলা”

অবশেষে আগামী ১৯শে ডিসেম্বর শনিবারই হচ্ছে ঐক্যবদ্ধ বিজয় বহর ও বিজয় মেলা। কিছুদিন ধরে ১৯ ও ২০ তারিখ দুটি বিজয় বহর হচ্ছে এরকম কানা ঘুষা শোনা গেলেও গতকাল ১৫ই নভেম্বর রবিবার লস এন্জেলেসে এক মিলন সভায় বিষয়টি নিষ্পত্তি হয়। এখন শুধুমাত্র ১৯শে ডিসেম্বর শনিবার বিজয় বহর ও বিজয় মেলা করার সিদ্ধান্তে সকলে একমত পোষণ করেন।

এবারের বিজয় বহর ও বিজয় মেলার বেশ কয়েকটি আকর্ষণ রয়েছে বলে জনাব মাসুদ রব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাহিদুল মাহমুদ জামী, আবুল ইব্রাহিম, খোকন আলম, মোহাম্মদ আলী, লাবু আলম, সোহেল রহমান বাদল, শাহ আলম ও তারিক বাবু জানিয়েছেন। আর অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছেন সাইয়েদ দেলোয়ার হোসেন দিলির , নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, কমরেড রব, মুনির শরিফ, সাইদ এম হোসেন বাবু, টনি হাবিব, কাজী মানিক, লাবু আলম, মিথুন চৌধুরী ও নিয়াজ মুহাইমেন সহ অনেকেই। লস এন্জেলেস ও আসে পাশের সিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে যথারীতি এই দিনে।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হয়ে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেসম্যান ব্রেড শারমেন, কংগ্রেস ওমেন জুডি চু, লস এঞ্জেলেস সিটি মেয়র এরিক গার্সিটি ও পুলিশ চিফ চার্লি বেককে। প্রবাসে বাংলাদেশের গর্ব, কে পি সি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, বিশিস্ট ডাক্তার কালী প্রদীপ চৌধুরী অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকতে সম্মত হয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় গন্য-মান্য শিল্পী ও শিশু শিল্পীরা সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। বাংলাদেশ থেকে এবারই প্রথম লস এন্জেলেসে সঙ্গীত পরিবেশন করতে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। সেতারে থাকবেন মোর্শেদ খান ও তবলায় তপন মোদক। বাংলাদেশ থেকে আরো আসছেন এই প্রজন্মের হার্টত্রোব সঙ্গীত শিল্পী আসিফ আলতাফ।

 ১৯শে ডিসেম্বর শনিবার লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে থেকে দুপুর তিন ঘটিকায় বিজয় বহর শুরু হয়ে লিটিল বাংলাদেশের বিভিন্ন রাস্তা ঘুরে শ্যাটো রিক্রিয়েশন সেন্টারের সামনে এসে বিজয় মেলায় শেষ হবে। মেলা দুপুর তিন ঘটিকা থেকে রাত ১০ ঘটিকা পর্যন্ত চলবে। পাশাপাশি চলবে দিনভর আকর্ষনীয় সংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল ১৫ই নভেম্বর রবিবার লস এন্জেলেসের এই মিলন সভায় উপস্থিত ছিলেন মাসুদ রব চৌধুরী, আবুল ইব্রাহিম, মোহাম্মদ আলী, শাহ আলম, কমরেড রব, তারিক বাবু, মিথুন চৌধুরী, লাবু আলম, মুনির শরিফ, সাইদ এম হোসেন বাবু, সোহেল রহমান বাদল, সহ অনেকে। সভা থেকে লস এঞ্জেলেস প্রবাসী সকলকে আগামী ১৯শে ডিসেম্বর শনিবার বিজয় বহর ও বিজয় মেলায় উপস্থিত হয়ে বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস অনারম্বরভাবে পালন করতে আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত