আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিজয় দিবস উদযাপন ও কর্মসূচি ঘোষণা।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র বিজয় দিবস উদযাপন ও কর্মসূচি ঘোষণা।

 গত ১৬ই ডিসেম্বর বুধবার, ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে লস এঞ্জেলেসে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সংগ্রামী সভাপতি জননেতা মো. আ. বাছিত। বিপুল সংখ্যক স্হানীয় বিএনপির নেতাকর্মী সমর্থকরা অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে আলোচনা ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিথিরা। পাশাপাশি আগামী ২৭শে ডিসেম্বর রবিবার, ডাউনটাউন লস এঞ্জেলেসের নিকটবর্তী প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত 'লিটিল বাংলাদেশ' এলাকার শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে বিজয় দিবস উপলক্ষ্যে 'শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা' অনুষ্ঠিত হবে বলে কর্মসূচি ঘোষণা করা হয়। সেদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান হবে বলে জানা গেছে।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত বলেন, বর্তমান পরিস্হিতিতে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ শত্রুমুক্ত হলেও চক্রান্তকারীরা এখনও রয়েছে। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে গ্রাস করে আমাদের একটি পদানত জাতিতে পরিণত করার অপপ্রয়াসে লিপ্ত। ঐ অশুভ শক্তি নানাবিধ চক্রান্তজাল তৈরি করে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিপন্ন করে চলেছে। সেজন্য ৫ই জানুয়ারির প্রহসনের একতরফা নির্বাচন করে জনমতকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে, বারবার জনগণের মৌলিক ও মানবিক অধিকার খর্ব হয়েছে।

কিন্তু প্রতিবারই এদেশের গণতন্ত্রপ্রিয় বাংলাদেশের মানুষ লড়াই-সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র ও মৌলিক অধিকার পুনরুদ্ধার করেছে। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক-হানাদার বাহিনী নিরস্ত্র বাংলার মানুষের উপর ঝাঁপিয়ে পড়লে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। যে ঘোষণার মধ্য দিয়েই হতবিহ্বল জাতি খুঁজে পায় মুক্তির পথ।

জিয়ার ডাকে সাড়া দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়ায় বাংলার মানুষ, গড়ে তোলে প্রতিরোধ, শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাস যুদ্ধ চলে। ত্রিশ লাখ শহীদের রক্ত আর আড়াই লাখ মা-বোনের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের বিজয় অর্জিত হয়। এই বিজয়ের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের আত্নপ্রকাশ ঘটে। সেদিন জানমালের সীমাহীন ত্যাগের মাধ্যমে মাতৃভূমিকে স্বাধীন করে আমরা পেয়েছি একটি নতুন মানচিত্র, একটি নতুন পতাকা। আজকের দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে। স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করি সকল মুক্তিযোদ্ধাকে। তাদের কাছে এ জাতির ঋণ কোনদিন শেষ হবেনা। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচনা, বক্তব্য ছাড়াও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন: ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহতাব আহমেদ, সামসুজ্জোহা বাবলু, মাহবুবুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ডাব্লিউ আমিন, যুগ্ম সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু, এম ওয়াহিদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান, যুব বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, তরুন বিএনপি নেতা বদরুল আলম মাসুদ, ফালিক মিয়া প্রমুখ। ক্যালিফোর্ণিয়া বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের এ অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন দলের যুগ্ম-সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু। সবশেষে অতিথিরা সকলে একত্রে নৈশভোজে অংশ নেন।

শেয়ার করুন

পাঠকের মতামত