আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নিন্দা ও প্রতিবাদ সভা

বেগম জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নিন্দা ও প্রতিবাদ সভা

বিএনপি'কে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অবৈধ আওয়ামী সরকার এখন ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলা করেছে বলে অভিযোগ করেছেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত। তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের ও সমন জারির প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ জানাতে গত বুধবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করে ক্যালিফোর্ণিয়া বিএনপি। এতে বিপুল সংখ্যক স্হানীয় বিএনপি'র নেতা-কর্মী ও সাধারণ প্রবাসীরা উপস্হিত ছিলেন।

সভায় ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নেতৃবৃন্দগণ বলেন, বেগম জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে এবং বিএনপি'র আসন্ন কাউন্সিল ব্যাহত করার জন্যই এই ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু মামলা-হামলা করে বিএনপি'কে দাবিয়ে রাখা যাবেনা। জনগণ এসব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নানান অপকৌশলের প্রয়োগ করছে। দেশে এক আওয়ামী লীগ ছাড়া অন্য সকল রাজনৈতিক দলের কার্যক্রম প্রায় বন্ধ করে দেয়া হয়েছে। কোন প্রকার মিছিল-সমাবেশ এমনকি ঘরোয়া সভার জন্যেও আজকাল অনুমতি দেয়া হচ্ছেনা! অবৈধ সরকার আজ এতটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা ভূলে গেছে যে, স্বাভাবিক রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে অরাজনৈতিক ও উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

বিএনপি নেতৃবৃন্দগণ দাবি করেন, ‘খালেদা জিয়ার ২১শে ডিসেম্বর বক্তব্যের কোথাও রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে এমন কোনো বক্তব্যের লেশমাত্র নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এ ধরনের হীন মিথ্যা মামলার আশ্রয় গ্রহণ করছে সরকার। রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে অবৈধ এই শাসকগোষ্ঠী বিএনপিকে নির্মূল করার ভয়াবহ চক্রান্তে লিপ্ত হয়েছে। যদি রাষ্ট্রদ্রোহের অভিযোগ সত্যি হতো, তবে রাষ্ট্র কেন নিজে বাদী হয়ে মামলা করলো না?’

অবিলম্বে এই মিথ্যা-বানোয়াট ও ষড়যন্ত্রমূলক রাষ্ট্রদ্রোহী মামলাসহ বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতাদের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানান ক্যালিফোর্ণিয়া বিএনপি'র নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন: ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো. আ. বাছিত, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, সহ-সভাপতি মাহতাব আহমেদ, জুনেল আহমেদ, যু্গ্ম-সম্পাদক বদরুল চৌধুরী, ওয়াহিদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন জেবুল, অর্থ সম্পাদক শাহীন হক, নারী নেত্রী সেলিমা ইয়াসমিন প্রমুখ।

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, যিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।

শেয়ার করুন

পাঠকের মতামত