আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলসে ছুরিকাঘাতে বাংলাদেশী খুন

লস এঞ্জেলসে ছুরিকাঘাতে বাংলাদেশী খুন

লস  এঞ্জেলেসের ভ্যালি ভিলেজের সেভেন ইলেভেনের দোকানে বাংলাদেশী স্বামী ও স্পানিশ স্ত্রী একত্রে কাজ করতেন। ২৫ মার্চ সকালে ৯.১৫ মিনিটের সময় একজন হোমলেস কিছু খাবার ও দ্রব্য সামগ্রী নিয়ে মূল্য পরিশোধ না করে বের হয়ে চলে যেতে থাকে। দোকানের ক্যাসিয়ার পওলিনা(২৮)এমন সময় বাধা দেন। তখন ঐ আগান্তুক পওলিনা কে ছুরি দিয়ে আঘাত করে। তাকে বাচাতে আসেন বাংলাদেশী আহমেদ ওয়াসি। তিনি ঐ স্পানিস মহিলার স্বামী । এরপর হামলাকারী  আহমেদ ওয়াসিকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান। তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। অপরদিকে মারাত্মক আহত স্ত্রীর  অবস্থা খুব আশঙ্কাজনক। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভিন্ন সুত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম আহমেদ ওয়াসি, বয়স ৫৫ বছর। তিনি ২ যুগের বেশি সময় সেভেন ইলেভেনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন । তার দেশের বাড়ি বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে।
এলএপিডি,র লেঃ জন জেনাল বলেন, আনুমানিক ৪০ বছর বয়স্ক এক ব্যক্তি স্টোরে ঢুকে মাল্ট লিকুয়ার ও একটি হট ডগ নিয়ে বের হয়ে যেতে লাগ্লে নারী পওলিনা (আহমেদ ওয়াসির স্ত্রী) কর্তৃক বাঁধা প্রাপ্ত হয়। এসময় চোর তাকে একাধিকবার ছুরি দিয়ে কোপ দেয়। যখন তার স্বামী তাকে বাঁচাতে যান , তখনও উপর্যুপরি ছুরি দিয়ে কোপায় ঐ চোর।
ঘটনাস্থলে অনেক রক্ত ছড়িয়ে ছিটিয়ে লেগে আছে।
এলএপিডি,র লেঃ কাযাক বলেন, আমরা মনে করি সামান্য কয়েক ডলার মূল্যের খাবারের জন্য মানুষ এমন আক্রান্ত হচ্ছে যা খুব মর্মান্তিক ব্যাপার। এঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে কারাগারে নেয়া হয়েছে।


ঘটনার স্তান।


আহমেদ ওয়াসির ছবি।

 আহমেদ ওয়াসির স্ত্রী পওলিনা লপেজ।

শেয়ার করুন

পাঠকের মতামত