আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র আলোচনা অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র আলোচনা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৬ মার্চ প্রথম প্রহরে ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লস এঞ্জেলেসের সুপরিচিত CardamomLA Cuisine-এ অনুষ্ঠিত এ আলোচনা সভায় বিপুল সংখ্যক স্হানীয় বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্হিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত।ক্যালিফোর্ণিয়া বিএনপির পক্ষ থেকে তিনি প্রবাসী বাংলাদেশী ভাইবোনদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

আলোচনায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। স্বাধীনতার ঘোষণা দেয়ার কথা ছিল তৎকালীন রাজনৈতিক নেতাদের, কিন্তু তারা ঘোষণা না দিয়ে পালিয়ে গেলেন আর আত্নসমর্পন করলেন। তখন ২৬ তারিখ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে জীবন বাজি রেখে 'উই রিভল্ট' বলে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এ ঘোষণা সেদিন সারা দুনিয়ার মানুষ শুনেছে এবং সবাই তা জানে। আইন করে আদালতের নির্দেশে সত্যি ইতিহাস বদলে ফেলা যায়না। মানুষের মন থেকে শহীদ জিয়াকে কখনও মুছে ফেলা অসম্ভব।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো.আ.বাছিত বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এর যে প্রস্তাব দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে আলাপ-আলোচনার মাধ্যমে আসুন জাতীয় ঐক্য গড়ে তুলি। জনগণের অধিকারগুলো ফিরিয়ে দিতে হবে। সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ফিরিয়ে দিতে হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধে জিয়ার অবদান অস্বীকার করে প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস চরমভাবে ‘বিকৃতি’ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং জীবন বাজি রেখে বীরের মতো সম্মুখ সমরে লড়াই করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে অস্বীকার করছে। তাতে কিছু আসে যায় না, ইতিহাস তাকে ধারণ করেছে। এ দেশের মানুষের হৃদয়ে গেঁথে গেছে শহীদ জিয়ার নাম।

বিএনপি নেতারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য অবদান রাখছে। সেখানে আমরা কি দেখছি, এই সরকারের আমলে শেয়ার মার্কেট কীভাবে লুট হয়েছে। সেই লুটেরা আবার সাহস পেয়েছে আজকে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুট করে নিয়ে গিয়েছে। ঘটনার পর গভর্নর অনেক আগে জেনেছেন, প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। কিন্তু সেটা দেশের মানুষকে জানানো হয়নি।  এদেশটা কারো বাপের তালুক নয়, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশের রিজার্ভ লুট হয়ে যাচ্ছে, কেনো মানুষ জানতে পারলো না? ঘটনার একমাস পরে বিদেশে যখন এ ব্যাপারটি প্রকাশ হয়, তারপর বাংলাদেশ স্বীকার করতে বাধ্য হয়। তাও নানা ছলাকলা অপকৌশল করে বলা হয়েছিল হ্যাকিং কিংবা নিউইয়র্কের সমস্যা তাদের বিরুদ্ধে মামলা করব ইত্যাদি।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বদরুল এ চৌধুরী শিপলু এবং এম ওয়াহিদ রহমান, সহ-সভাপতি মাহতাব আহমেদ এবং আহসান হাফিজ রুমী, সাংগঠনিক সম্পাদক ফারুক হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ খান, যুব বিষয়ক সম্পাদক লায়েক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাসিরউদ্দিন জেবুল, শ্রমিকদলের সাবেক নেতা গিয়াস আহমেদ, সাবেক ছাত্রনেতা নাঈম এবং স্হানীয় বিএনপির সমর্থকর।

শেয়ার করুন

পাঠকের মতামত