আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত।

জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার সাধারণ সভা অনুষ্ঠিত।

গত ২২ মে রবিবার টার্জানা সিটির আগ্রা তান্দুরি রেস্টুরেন্টে জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার কার্যকরী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি আনোয়ার হোসেন রানা, পরিচালনা করেন সেক্রেটারি মোঃ নজরুল আলম। গত অভিষেক অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব ও পর্যালোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় আলোচনা করা হয়। 

সভাপতি ও সেক্রেটারি তাদের বক্তব্যে অভিষেক অনুষ্ঠান সফল করার জন্য কার্যকরী পরিষদ সহ সকল অনুদান দাতা ও সদস্যদেরকে ধন্যবাদ জানান। অভিষেক অনুষ্ঠান বাস্তবায়নে সকল ভুল ক্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।
অনুষ্ঠানে সেক্রেটারি নজরুল আলম অভিষেক অনুষ্ঠানের আয়-ব্যায়ের হিসাব তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন খাত থেকে প্রায় ১৮ হাজার ডলার আয় হয়েছে। ব্যায় হয়েছে প্রায় ১৬ হাজার ডলার। এসময় তিনি কোন খাত থেকে এবং কার কাছ থেকে কত অনুদান পেয়েছেন তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আসন্ন রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন হবে কি না তা নিয়ে আলোচনা করা  হয়। এসময় সদস্যরা বলেন, রবিবার ছাড়া সবাই ব্যস্ত থাকেন। আবার ঐদিন অন্যান্য সংগঠনের ইফতার মাহফিল থাকে তাই এবছর ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত করা হয়। এর বদলে আগামী ৭ আগস্ট ঈদ পুনর্মিলনী, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সভায় বাফলার নতুন কেবিনেটে একজন নতুন প্রতিনিধি মনোনয়ন করা হয়। প্রতিনিধি হিসেবে সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান ও প্রচার সম্পাদক আব্দুস সামাদের নাম প্রস্তাব করেন সদস্যবৃন্দ। পরে আব্দুস সামাদসহ সবার সম্মতিক্রমে সিদ্দিকুর রহমানকে বাফলার প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।

সভায় এখন থেকে প্রতি মাসে সদস্যদের কাছ থেকে মাসিক ১০ ডলার হারে চাঁদা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাপতি আনোয়ার হোসন রানা, সেক্রেটারি নজরুল আলম, সহ-সভাপতি কাজল নুর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জেবুল, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম সুবহান, অর্থ সম্পাদক শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক আব্দুুস সামাদ, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক লায়েক আহমদ, সহ-সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুল হাই, যুব বিষয়ক সম্পাদক শাহীন হক, সহ-যুব বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, সদস্য মাহতাব আহমদ ও আব্দুল আহাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত