আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

দাবানলের বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ

দাবানলের বিপজ্জনক ধোঁয়া থেকে বাঁচতে ঘরে থাকার পরামর্শ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস দাবানলের বিপজ্জনক ধোঁয়ায় আচ্ছন্ন। এ কারণে শহরবাসীকে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা এমন সতর্কবার্তা দিয়েছেন।

কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস এঞ্জেলেস দাবানলে পুড়ছে। এই দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিচ্ছে। এর ফলে বিস্তৃর্ণ অঞ্চল শ্বাসরোধী ধোঁয়ায় ঢেকে যাচ্ছে।

লস এঞ্জেলেস কাউন্টির জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা অনীশ মহাজন সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সবাই দাবানলের ধোঁয়ার ক্ষতি বুঝতে পারছি। এতে অতি ক্ষুদ্র কণা, গ্যাস ও জলীয় বাষ্প মিশে আছে।’

অনীশ আরও বলেন, ‘এই ছোট ছোট কণা আমাদের নাক ও গলায় ঢুকে যায়। এতে গলা ও মাথাব্যথা হয়। তাই যেসব এলাকায় দৃশ্যমান ধোঁয়া বা ধোঁয়ার গন্ধ রয়েছে, এমনকি যেখানে আপনি তা দেখতে পান না, সেখানেও বাতাসের মান খারাপ। তাই যতটা সম্ভব বাইরে যাওয়া কমিয়ে আনা উচিত।’

এ পরিস্থিতিতে সুস্থ ব্যক্তিদেরও যতটা সম্ভব ঘরের ভেতরে থাকা উচিত। কোনো না কোনো বায়ু পরিশোধনব্যবস্থা ব্যবহার করা উচিত বলে জানালেন অনীশ মহাজন।

ঘরের বাইরে কাজে গেলে এন–৯৫ মাস্ক পরার পরামর্শ অনীশ মহাজনের। সেই সঙ্গে তরুণ, প্রবীণ ও অসুস্থ মানুষদের এ সময়টায় বিশেষভাবে সতর্ক থাকা উচিত বলেও তাঁর মত।

লস এঞ্জেলেসে আগুনের সূত্রপাত হয় গত মঙ্গলবার। এরপর কয়েকটি জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। শত চেষ্টার পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন। পুড়ে ছারখার হচ্ছে এলাকার পর এলাকা।

দাবানলে এখন পর্যন্ত দেড় শ বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংকটময় পরিস্থিতির মধ্যে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা। লুটপাট ঠেকাতে একটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

শুধু তা–ই নয়, দাবানলের ধোঁয়ার কারণে গত শুক্রবার লস এঞ্জেলেসে জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে বিপজ্জনক ছাই তুলতে পারে এমন যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত