আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

উবার উইথ গান: অ্যাপে ক্লিক করলেই মিলবে সশস্ত্র নিরাপত্তা পরিষেবা

উবার উইথ গান: অ্যাপে ক্লিক করলেই মিলবে সশস্ত্র নিরাপত্তা পরিষেবা

ছবি: ইন্টারনেট

নিরাপত্তার জন্য সশস্ত্র দেহরক্ষী দরকার? এখন এর জন্যও আছে একটি অ্যাপ।

নতুন এই অ্যাপ ‘প্রোটেক্টর’ (Protector) ‘উবার উইথ গান’ নামে পরিচিত। মাত্র একটি ক্লিকেই ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেহরক্ষী ভাড়া নিতে পারবেন।

সম্প্রতি বেশ কয়েকটি আলোচিত ডাকাতির ঘটনার পর এই অ্যাপ চালু করা হয়েছে। বর্তমানে সেবাটি শুধুমাত্র লস এঞ্জেলেস এবং নিউ ইয়র্কে পাওয়া যাচ্ছে।

এই অ্যাপ ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন কী ধরনের দেহরক্ষী তারা চান, তাদের পোশাক কেমন হবে এবং কী ধরনের গাড়ির প্রয়োজন হবে। এই বিশেষ পরিষেবাটি সাবেক বা কর্মরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সামরিক বাহিনীর দক্ষ কর্মীদের দ্বারা পরিচালিত হয়।

প্রতিষ্ঠানটির দাবি, তাদের সব নিরাপত্তাকর্মী যাচাই-বাছাই করা হয়, তবে এই পরিষেবা সাশ্রয়ী নয়।

প্রথমে বার্ষিক সদস্যপদের জন্য ১২৯ ডলার দিতে হয় এবং দেহরক্ষী বুকিং-এর জন্য ন্যূনতম ৫ ঘণ্টার জন্য ১,০০০ ডলার ব্যয় করতে হয়। আইনশৃঙ্খলা বিশেষজ্ঞ ব্রুস থমাস জানান, এটি একটি সাধারণ সময়সীমা। তবে প্রতিষ্ঠানটি শিগগিরই ৫ ঘণ্টার ন্যূনতম শর্তটি বাতিল করার পরিকল্পনা করছে, যেখানে প্রতি ঘণ্টায় ২০০ ডলার খরচ হবে।

থমাস আরও জানান, ''এ ধরনের পরিষেবা পেতে হলে অবশ্যই যথাযথ লাইসেন্স থাকতে হবে। ক্যালিফোর্নিয়ায়, বিএসআইএস (ব্যুরো অব সিকিউরিটি অ্যান্ড ইনভেস্টিগেটিভ সার্ভিসেস) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত হতে হয়। এ ধরনের ব্যবসা পরিচালনার জন্য ‘গার্ড কার্ড’ লাগবে। এছাড়াও অস্ত্র বহনের জন্য একটি আলাদা ‘ফায়ারআর্ম পারমিট’ প্রয়োজন।”

তিনি পরামর্শ দেন, গ্রাহকদের অবশ্যই নিশ্চিত হওয়া উচিত যে তারা যাদের নিয়োগ দিচ্ছেন, তাদের যথাযথ প্রশিক্ষণ আছে কি না।

“তারা কি শুধুই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নাকি সামরিক বাহিনীর? তারা কি বডিগার্ড প্রশিক্ষণ নিয়েছে? তারা কি সুরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছে?” - বলেন থমাস। “আমি একজন ভোক্তা হিসেবে নিশ্চিত হতে চাই যে তারা এসব যোগ্যতা রাখে।”

প্রতিষ্ঠানটির দাবি, তাদের নিরাপত্তাকর্মীরা ‘ল’ এনফোর্সমেন্ট অফিসার্স সেফটি অ্যাক্ট’-এর আওতায় অস্ত্র বহনের লাইসেন্সপ্রাপ্ত। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, গ্রাহকদের উচিত কোম্পানির দায়বদ্ধতা সংক্রান্ত বীমা রয়েছে কি না, তা যাচাই করা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত