আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

প্রবাসী কালী প্রদীপ চৌধুরীর হাতেই নির্মিত হবে আকাশচুম্বি আইকন টাওয়ার

প্রবাসী কালী প্রদীপ চৌধুরীর হাতেই নির্মিত হবে আকাশচুম্বি আইকন টাওয়ার

সাড়ে চার দশকের বাংলাদেশ। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দূরত্বে হতাশা আছে। তবে শত হতাশার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বাঙালি।
এমনই এক এগিয়ে যওয়ার গল্প শোনাবে আইকন টাওয়ার। যার সূচনা ঘটবে এক স্বপ্নজয়ী বাঙালির হাত ধরে।
কালী প্রদীপ চৌধুরী। বাংলাদেশের সন্তান। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ দত্তরাইল চৌধুরী বাড়ির কৃতি সন্তান। কালী প্রদীপের যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপই স্বপ্নজাগানিয়া আকাশচুম্বি এই টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে।
বাংলাদেশকে স্বপ্ন দেখাতেই নাকি কালী প্রদীপ এমন বাসনা ব্যক্ত করছেন। টাওয়ার নিয়ে সাংবাদিকদের কাছে ব্রিফ করতে গিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সে কথাই জানিয়েছেন। কালী প্রদীপের এই স্বপ্নে চিত্রায়িত হবে বাংলাদেশের উন্নয়ন, দৃশ্যত হবে বাঙালির এগিয়ে যাওয়ার প্রত্যয়।
ঢাকার অদূরে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার নির্মাণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতাপ্রতিষ্ঠান কেপিসি গ্রুপ। এই গ্রুপের কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত কালী প্রদীপ চৌধুরী একটি প্রতিনিধি দল নিয়ে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তার উপস্থিতিতে রোববার কেপিসি গ্রুপ এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই টাওয়ার নির্মাণের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হবে। অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠেয় চুক্তি স্বাক্ষরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
শনিবার এক প্রতিক্রিয়ায় মুহিত বলেন, “সরকারি-বেসরকারি অংশীদারিত্বের-পিপিপি উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হবে। আমাদের সিলেটের ছেলে বিশ্বখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান কেপিসি গ্রুপ গড়ে তুলেছে। বিশ্বের বিভিন্ন দেশে তিনি বড় বড় ভবন নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন।
“বাংলাদেশে কিছু করার জন্যই তিনি (কালী প্রদীপ) আমার কাছে এই প্রকল্পের জন্য আগ্রহ দেখিয়েছেন। আমরা তার এই স্বদিচ্ছাকে ইতিবাচক হিসেবে নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করতে চাই।
২০১৬-১৭ অর্থবছরে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, ১৪২ তলাবিশিষ্ট আইকন টাওয়ার, একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার। ঢাকার পূর্বাচল ও নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ হিসেবে এসব মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত