আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে এলএবাংলা টাইমসের ইফতার মাহফিল সম্পন্ন।

লস এঞ্জেলেসে এলএবাংলা টাইমসের ইফতার মাহফিল সম্পন্ন।

পবিত্র মাহে রামাদান উপলক্ষে লস এঞ্জেলেসের সর্বাধিক জনপ্রিয় বাংলা অনলাইন নিউজপোর্টাল ‘এলএবাংলা টাইমসে’র উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর লিটিল ঢাকা রেস্টুরেন্টে গত রবিবার দ্বিতীয়বারের মতো প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, লেখক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে এই ইফতার মহফিল আয়োজন করে পোর্টালটি।

সন্ধ্যা ৭টা থেকে এলএবাংলা টাইমসের শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে রেস্টুরেন্টের হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে যায় । ইফতার মাহফিলে প্রবাসী বাংলাদেশীসহ বিপুল পরিমাণ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। 

মাহফিলের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এলএবাংলা টাইমসের সিইও আব্দুস সামাদ। এরপর মাহে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ও লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটিসহ মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শিবলু আহমদ।

অংশগ্রহাণকারীরা এলএবাংলা টাইমসের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং এরকম একটি সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত