আপডেট :

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

পামসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১০ ফ্রিওয়ের পূর্বমুখী লেন বন্ধ

পামসে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১০ ফ্রিওয়ের পূর্বমুখী লেন বন্ধ

ছবিঃ এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের পামস এলাকায় ১০ ফ্রিওয়ের পাশের একটি বাণিজ্যিক ভবনে রবিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে পূর্বমুখী ১০ ফ্রিওয়ের ট্রাফিক পুরোপুরি ব্যাহত হয়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) সন্ধ্যা ৭:১৬ মিনিটে প্রথম আগুনের খবর জানায়। জানানো হয়, ৩৩৮৭ লিভোনিয়া অ্যাভিনিউ-তে অবস্থিত একটি দুইতলা বাণিজ্যিক ভবনের পেছন থেকে প্রচণ্ড আগুন জ্বলছিল। ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে আগুন প্রায় ৫০ বাই ১০০ ফুট পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং তা ১০ ফ্রিওয়ের পাশের গাছপালাকেও গ্রাস করতে শুরু করে।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল এবং LAFD যৌথভাবে কাজ শুরু করে ট্রাফিক অন্যদিকে ঘুরিয়ে দিতে, যার ফলে পূর্বমুখী লেন বন্ধ হয়ে যায় এবং পশ্চিমমুখী লেনেও যানজটের সৃষ্টি হয়।

LAFD এর সন্ধ্যা ৭:৪১ এর হালনাগাদ তথ্যে জানানো হয়, যখন ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, ঠিক তখনই একটি বিস্ফোরণ ঘটে এবং তাতে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পড়ে যায়। Citizen.com-এ প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণটি “La Cienega Blvd ¾ mile” সাইনবোর্ডের কাছাকাছি ফ্রিওয়ের ঠিক পাশেই ঘটে।

LAFD জানায়, “ধোঁয়া এবং জরুরি সেবার কাজের কারণে ১০ ফ্রিওয়ের ট্রাফিকে ব্যাপক প্রভাব পড়বে। ন্যাশনাল বুলেভার্ড থেকে পামস বুলেভার্ড পর্যন্ত বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।”

রাত ৮টার কিছু আগে, LAFD ঘোষণা করে যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুন ১০ ফ্রিওয়ের পাশের ঝোপঝাড়েও ছড়িয়ে পড়ে, যার ফলে পূর্বমুখী লেন সম্পূর্ণভাবে বন্ধ রাখতে হয়।

LAFD জানায়, ভবনটি একটি গাড়ি মেরামতের ব্যবসার জন্য ব্যবহৃত হতো এবং বিস্ফোরণের কারণ সম্ভবত সেখানকার যানবাহনের ম্যাগনেশিয়াম জাতীয় উপাদান থেকে হয়ে থাকতে পারে।

৮৪ জন LAFD দমকলকর্মী এবং কালভার সিটি ফায়ার ডিপার্টমেন্টের দুটি ইঞ্জিন মিলিয়ে মাত্র ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নেভাতে সক্ষম হয়।

বিদ্যুৎ লাইনের ক্ষতির বিষয়ে লস এঞ্জেলেস ডিপার্টমেন্ট অফ ওয়াটার অ্যান্ড পাওয়ারকে অবহিত করা হয়েছে। LAFD জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘটনাস্থলে কর্মীরা তল্লাশি ও পরিস্কার কার্যক্রম চালিয়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত