আপডেট :

        যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘ইরানিয়ান কিং অব ইনস্টাগ্রাম’, দীর্ঘ অপরাধের ইতিহাস সামনে আনল আইসিই

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কংগ্রেসনাল নির্বাচনে জয়ী কেন ক্যালভার্ট

        ক্যালিফোর্নিয়ায় ধনকুবেরদের ওপর বিশেষ কর বাতিল, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভোটারদের ‘না’

        ট্রাম্পের নির্দেশে অভিবাসন সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনায় বসছেন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসের বিরুদ্ধে গেলেন একসময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্ররা

        দেশে ফেরার প্রস্তুতি, শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন

        ডানা হোয়াইটকে নতুন মুখপাত্র করার প্রস্তাব ফিরিয়ে নিলেন ট্রাম্প, বললেন ছিল নিছক মজা

        ৫০ বছরের ইতিহাসের ইতি, ২০২৭ সালে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় বিনোদন পার্ক

        অভিবাসীদের ব্যাপক বহিষ্কার নিয়ে অবস্থান নরম করছেন ট্রাম্প, ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনার ইঙ্গিত

        নিউইয়র্কে পাঁচতলার জানালা থেকে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু

        হার্ভার্ড-এমআইটির শিক্ষার্থী থেকে মেয়র, কে এই নিথিয়া রামন

        কয়েক দশক ধরে গ্যাং সহিংসতা কমাতে কাজ, এবার হ ত্যা ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার

        সমুদ্রগর্ভে হারানোর ঝুঁকিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার রেলপথ, রক্ষায় বড় উদ্যোগ

        ট্রাম্পের ২৫০ ফুট বিজয়স্তম্ভ নির্মাণে সাময়িক নিষেধাজ্ঞা দিলেন মার্কিন বিচারক

        নিজের সাজানো ওভাল অফিসের পরিবর্তন ঠেকাতে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

        ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা কমালেন গভর্নর গ্যাভিন নিউজম

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে কারেন বাসকে হারিয়ে ইতিহাস গড়লেন নিত্যা রামন

        ‘শত্রু আর কেউ নয়, আমরাই’, ট্রাম্প শিবিরের ভেতরের ব্যর্থতার চিত্র প্রকাশ্যে

        ৩৩টি গবেষণায় উঠে এল পু রুষাঙ্গের গড় আকার, দৈর্ঘ্য ও পরিধি নিয়ে বাস্তব তথ্য

        নিউইয়র্কের ব্রুকলিনে আবাসিক ভবনে ভয়াবহ আ গুন, ছয়জনের মৃ ত্যু

অ্যামাজনের ১০টি ডেলিভারি ট্রাকে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই ৮টি

অ্যামাজনের ১০টি ডেলিভারি ট্রাকে আগুন, সম্পূর্ণ পুড়ে ছাই ৮টি

ছবিঃ এলএবাংলাটাইমস

রবিবার ভোরে লস এঞ্জেলেসের একটি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অ্যামাজনের ১০টি ডেলিভারি ট্রাক আগুনে পুড়ে যায়।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD) জানায়, ভোর ১টা ৩৫ মিনিটের দিকে ৪৮৪১ ওয়েস্ট সান ফার্নান্দো রোডে অবস্থিত একটি অ্যামাজন বাণিজ্যিক কেন্দ্রে এই অগ্নিকাণ্ড ঘটে।

ঘটনাস্থলে পৌঁছে ফায়ারফাইটাররা দেখতে পান, গ্যাসচালিত ট্রাকগুলো জ্বলছে। গ্লেনডেলের ফায়ার ইউনিটও উদ্ধারকাজে সহায়তা করে।

আগুন নেভাতে কত সময় লেগেছে বা আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ফায়ার সার্ভিস জানায়, প্রত্যেকটি ট্রাক খালি ছিল—এর মধ্যে কোনো প্যাকেজ বা ডেলিভারির মালামাল ছিল না।

LAFD জানায়, ১০টি ট্রাকের মধ্যে ৮টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং বাকি ২টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার বিভাগ জানায়, “সবগুলো যানবাহনের আগুন নিভিয়ে ফেলা হয়েছে, কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়নি এবং কেউ আহত হয়নি।”

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত