আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাংলাদেশী বাবা মা হত্যার চার্জ থেকে অব্যহতি পেল ১৭ বছরের ওমর রাব্বি

বাংলাদেশী বাবা মা হত্যার চার্জ থেকে অব্যহতি পেল ১৭ বছরের ওমর রাব্বি

সান্টা ক্লারা কাউন্টি জেলা এটর্নি কার্যালয় থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশী প্রবাসী গোলাম রাব্বি ও তার স্ত্রী শামীমা রাব্বির হত্যার দায়ে আটক দুই ছেলের মধ্যে ১৭ বছর বয়সী ওমর রাব্বি কে চার্জ থেকে অব্যহতি দেয়া হয়েছে। তারা জানায় ওমর গোলাম রাব্বির বিরুদ্ধে অভিযোগ আনার মত তেমন কোন প্রমান তাদের হাতে নেই।
গত ২৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ার সান জোসে তে মা বাবা কে হত্যার দায়ে ওমর রাব্বি ও হাসিব গোলাম রাব্বি (২২) কে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পিতামাতাকে হত্যার কথা স্বীকার করেছিলো দুই ছেলে। কিছু দিন আগে ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশী প্রবাসী গোলাম রাব্বি ও তার স্ত্রী শামীমা রাব্বির মৃতদেহ উদ্ধার করা হয় তাদের এপার্টমেন্ট থেকে। এর মধ্যে গোলাম রাব্বি একজন প্রকৌশলী এবং শামীমা রাব্বি একজন একাউন্টেন্ট। এ ঘটনায় তাদেরই দুই ছেলে হাসিব গোলাম রাব্বি (২২) ও তার ছোট ভাই ওমর গোলাম রাব্বি (১৭) পুলিশের কাছে হত্যাকান্ডের  কথা স্বীকার করে।  এর মধ্যে বড়ছেলে হাসিব বলেছে, একজন আগন্তুকের চাপে পড়ে সে তার পিতাকে অনেকবার গুলি করে হত্যা করে। কিন্তু সে তার মাকে গুলি করে নি। তবে ছোট ভাই ওমর বলেছে, হাসিবই তার পিতামাতাকে গুলি করে হত্যা করে। তার পিতাকে হত্যা করা হয়েছিল গ্যারাজে। এক পর্যায়ে সে ওমরকে নির্দেশ দেয় গ্যারাজ থেকে তার পিতার রক্ত বাইরে গড়িয়ে যাচ্ছে কিনা তা পরখ করতে। তবে কোন আগন্তুকের চাপের কথা অস্বীকার করেছে ওমর। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, কি উদ্দেশ্যে পিতামাতাকে তারা হত্যা করেছে পুলিশ তা উদ্ধার করতে পারে নি। এরই মধ্যে ওই দুই ভাইকে দু’দফা হত্যাকান্ডের দায়ে অভিযুক্ত করা হয়েছে। গত সপ্তাহের শনিবারে ক্যালিফোর্নিয়ার সান জোসের এপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় গোলাম রাব্বি ও শামীমা রাব্বিকে। কয়েকদিন ধরে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে স্থানীয় বন্ধুবান্ধবরা তাদের বাড়ি যান। সেখানে গিয়ে দেখতে পান তাদের মৃতদেহ পড়ে আছে মেঝেতে। পরে ঘটনা নিয়ে তদন্ত হয়। এতে বেরিয়ে আসে এ দম্পতির দুই ছেলের নাম। তার মধ্যে ওমর গোলাম রাব্বি পুলিশকে বলেছে, হাসিব তার পিতাকে হত্যা করার পর সে বাসার জানালার পর্দা টেনে দেয়। এরপর হাসিব তার মাকে হত্যা করে।
সুত্রঃ এবিসি৭ নিউজ

শেয়ার করুন

পাঠকের মতামত