আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

আগুনে ক্ষতিগ্রস্ত প্যালিসেডসে বাড়ি বানানো সীমিত করতে গভর্নরের নতুন আদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত প্যালিসেডসে বাড়ি বানানো সীমিত করতে গভর্নরের নতুন আদেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

প্যাসিফিক প্যালিসেডসের বাসিন্দাদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম একটি নির্বাহী আদেশ দিয়েছেন, যাতে ওই এলাকায় অতিরিক্ত বাড়ি নির্মাণ সীমিত করা যায়।

এই আদেশের ফলে সেনেট বিল ৯ (SB 9)-এর কার্যকারিতা আংশিকভাবে কমানো হবে। এই রাজ্যীয় আইনটি মূলত আগের একতলা বাড়ির জায়গায় একাধিক ইউনিট তৈরির অনুমতি দেয়, যাতে বেশি সংখ্যক মানুষকে বসবাসের সুযোগ দেওয়া যায়। তবে প্যালিসেডসের বাসিন্দারা বলছেন, এটি আগুনে পুড়ে যাওয়া এলাকায় অতিরিক্ত ঘনবসতি তৈরি করে ঝুঁকি আরও বাড়াবে।

নতুন আদেশ অনুযায়ী, যেখানে আগুন লাগার ঝুঁকি বেশি, সেই এলাকাগুলোতে স্থানীয় সরকার SB 9-এর নিয়ম সীমিতভাবে প্রয়োগ করতে পারবে।

মঙ্গলবার গভর্নরের আদেশের আগেই অনেক বাসিন্দা তাদের ভয় ও অভিজ্ঞতা গণমাধ্যমে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মে সাং বলেন, “আমি শুধু নিরাপদে বাড়ি ফিরতে চাই। আমি চাই না, পরেরবার যদি আগুন লাগে, তখন বেরোতে না পেরে মরতে হই।”

তিনি জানান, সম্প্রতি কিছু আবেদন জমা পড়েছে যাতে একটি একতলা বাড়ির জায়গায় তিনটি ইউনিট তৈরির পরিকল্পনা আছে—দুটি আবাসিক ইউনিট ও একটি অতিরিক্ত ছোট ইউনিট (ADU)।

সাং নিজে জানুয়ারির ভয়াবহ আগুনে দুটি বাড়ি হারিয়েছেন। তিনি বলেন, সরু ও বাঁকানো রাস্তার কারণে সেই দিন এলাকা ছাড়তে তার দুই ঘণ্টা লেগেছিল।

লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল সদস্য ট্রেসি পার্ক বলেন, “অনেক প্রকৃত মালিক এখনও বাড়ি বানাতে পারছেন না বীমা সংকট আর খরচের কারণে। কিন্তু এই সুযোগে ব্যবসায়ীরা ফাঁকা জমি কিনে ঘনবসতি তৈরি করছে, যা ঝুঁকিপূর্ণ। অবকাঠামো তৈরি না হওয়া পর্যন্ত এই ধরনের নির্মাণে বিরতি দিতে হবে।”

মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস-ও SB 9-এর বিরোধিতা করেন এবং গভর্নরকে বলেন যেন প্যালিসেডস এলাকা এই আইনের বাইরে রাখা হয়।

নির্বাহী আদেশ জারির পর গভর্নর নিউসম বলেন, “আমরা চাই কমিউনিটিগুলো যেন নিরাপদে আবার গড়ে উঠতে পারে। স্থানীয়রা যেভাবে বলেছে, সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব আইন একরকমভাবে সব জায়গায় প্রযোজ্য হয় না, বিশেষ করে যখন পুরো এলাকা আগুনে পুড়ে যায়।”

এলএবাংলাটাইমস/ওএম 

শেয়ার করুন

পাঠকের মতামত