আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির জরুরী সভা অনুষ্ঠিত

বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির জরুরী সভা অনুষ্ঠিত

বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির ভক্তবৃন্দ গত ৩ জুলাই ২০১৬ ইং রোজ রবিবার এক জরুরী সভার আয়োজন করে।      

সভার শুরুতেই বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নের্তৃবৃন্দ সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিত হত্যা ও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা ও তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।

এছাড়াও আগামী ২০১৬ সার্বজনীন দূর্গা পূজা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

মি: ঘনেশ্বাম চিজারার উপস্থাপনায় ও অমর হালদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন তাপস নন্দী, তপন সরকার, গিরিন্দ্রনাথ সাহা, সুখেন্দ্র পাল(স্বপন) সন্দিপ চিজারা(চিন্টু), শুভদ্বীপ, পলাশ সাহা, দীপংকর সাহা, তাপস সাহা, অসীম দাম, শিশির চক্রবর্ত্তী, পন্ডিত গিরিশ চ্যাটার্জি, ইলিয়াস ভাই ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ এম হোসেন বাবুসহ আরোও অনেকে। আগামী ৭, ৮ ও ৯ই অক্টোবর ২০১৬ রোজ শুক্র, শনি ও রবিবার (পূর্ব ঘোষিত) শ্রী শ্রী দূর্গা পূজার দিন পুন:নির্ধারিত হয়। সেই সাথে আগামী ১৬ই অক্টোবর রোজ রবিবার শ্রী শ্রী লক্ষী পূজার দিন পুন:নির্ধারিত হয়। সভায় লসএঞ্জেলেসের একমাত্র সার্বজনীন দূর্গা পূজা সাফল্যমন্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়। প্রতিবারের ন্যায় এবারও বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির আয়োজকবৃন্দ সকলকে ধর্ম-বর্ন নির্বিশেষে এই সার্বজনীন পূজাকে সাফল্যমন্ডিত করার জন্য সব ধরনের সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

 সবশেষে সভাপতি অমর হালদার আসন্ন ঈদ উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত