আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার প্রতারণা: ৭৩ বছরের নারীকে খুঁজছে এফবিআই

ব্যাংক থেকে ১৫ মিলিয়ন ডলার প্রতারণা: ৭৩ বছরের নারীকে খুঁজছে এফবিআই

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার Banc of California থেকে প্রায় ১৪.৭ মিলিয়ন ডলার প্রতারণার অভিযোগে ৭৩ বছর বয়সী এক নারীকে খুঁজছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। প্রায় এক দশক ধরে পলাতক এই নারীকে এখনও আটক করা সম্ভব হয়নি।

ফেডারেল কর্মকর্তারা জানান, মেরি ক্যারোল ম্যাকডোনেল ২০১7 সালের জুলাই থেকে ২০১৮ সালের মে পর্যন্ত অরেঞ্জ কাউন্টি ও লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে একাধিক জালিয়াতি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তদন্তকারীরা বিশ্বাস করেন, ম্যাকডোনেল একই কৌশলে অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকেও প্রতারণা করেছেন, যার মোট ক্ষতির পরিমাণ ১৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

এফবিআই জানায়, ম্যাকডোনেল নিজেকে McDonnell Aircraft পরিবারে উত্তরাধিকারী হিসেবে দাবি করতেন এবং বলতেন তার কাছে ৮০ মিলিয়ন ডলারের একটি “গোপন ট্রাস্ট ফান্ড” রয়েছে, যা তিনি শিগগিরই অ্যাক্সেস করতে পারবেন—এ তথ্য সম্পূর্ণ মিথ্যা।

২০১৮ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে ব্যাংক প্রতারণা এবং পরিচয় জালিয়াতির গুরুতর অপরাধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ম্যাকডোনেলের বর্ণনা:

উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি

ওজন: প্রায় ১৪৫ পাউন্ড

চুল: ব্লন্ড

চোখ: নীল

ডান হাঁটুতে একটি দাগ আছে

তিনি বিভিন্ন নামে পরিচিত, যেমন: মেরি ক্যারোল ক্যারল, মেরি ক্যারল ম্যাকডোনেল, মেরি সি. ক্যারল, মেরি ক্যারল ম্যাকডোনাল্ড ইত্যাদি।

এফবিআই ধারণা করছে, ম্যাকডোনেল বর্তমানে দুবাই, সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, তবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও আলাবামার মন্টগোমারিতে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তার সর্বশেষ পরিচিত পেশা ছিল Bellum Entertainment Group–এর সিইও। অনলাইন রেকর্ড অনুযায়ী, কোম্পানিটি ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৭ সালে “আর্থিক সমস্যার সমাধান না হওয়ায়” বন্ধ হয়ে যায়।

এফবিআই জনসাধারণকে অনুরোধ করেছে—ম্যাকডোনেলের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ এফবিআই অফিস বা যেকোনো মার্কিন দূতাবাস/কনস্যুলেটে যোগাযোগ করতে।

শেয়ার করুন

পাঠকের মতামত