আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

ছবিঃ এলএবাংলাটাইমস

 ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অরেঞ্জ ও সান ডিয়েগো কাউন্টির সৈকতগুলোতে পুরো সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ এবং বিপজ্জনক সমুদ্র পরিস্থিতির সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস)।

আবহাওয়া সংস্থার প্রকাশিত ‘বিচ হ্যাজার্ড স্টেটমেন্ট’ অনুযায়ী, শুক্রবার পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। বিশেষ করে অরেঞ্জ কাউন্টির সৈকতগুলোতে ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় লাইফগার্ড ও উদ্ধারকর্মীরা অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

এনডব্লিউএস জানিয়েছে, দক্ষিণমুখী সৈকতগুলোতে ৩ থেকে ৬ ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৭ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে রয়েছে শক্তিশালী রিপ কারেন্ট (পানির টান) এবং ‘কিং টাইড’ বা অস্বাভাবিক উচ্চ জোয়ারের আশঙ্কা।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলজুড়ে দক্ষিণ দিক থেকে আসা বড় ঢেউ এবং জোয়ারের উচ্চতা বৃদ্ধির কারণে বুধবার রাত পর্যন্ত বিপজ্জনক সাগরস্রোত ও স্বাভাবিকের চেয়ে উঁচু ঢেউ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ ছাড়া মালিবু উপকূলের দক্ষিণমুখী সৈকতগুলোতে সোমবার রাত পর্যন্ত উপকূলীয় প্লাবনের ঝুঁকিও রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে জোয়ারের পানি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থানগুলোর একটি হলো নিউপোর্ট বিচের জনপ্রিয় সার্ফিং স্পট ‘দ্য ওয়েজ’। গত এক সপ্তাহে শুধু এই এলাকাতেই ১০০ জনের বেশি মানুষকে উদ্ধার করতে হয়েছে বলে জানিয়েছেন লাইফগার্ডরা।

স্থানীয় সার্ফার মাইকা গ্রান্থাম বলেন, “আমি নিজ চোখে দেখেছি, শুধু পানির টানে পড়ে অন্তত তিনজনকে উদ্ধার করতে হয়েছে।”

অভিজ্ঞ সার্ফার মাইক শ্নাইডার জানান, মুহূর্তের মধ্যেই ঢেউয়ের উচ্চতা দ্বিগুণ হয়ে ১০ ফুটে পৌঁছাতে পারে। তিনি বলেন, “ঢেউয়ের ওপর উঠলে শুধু বালুই দেখা যায়। ১০ ফুট উঁচু ঢেউ থেকে সরাসরি বালুর ওপর আছড়ে পড়ার চিন্তাই ভয়ঙ্কর।”

আরেক সাবেক সার্ফার ওয়েন রে বলেন, “ঢেউয়ের মধ্যে আটকা পড়লে মানুষকে জোরে বালুর ওপর ছুড়ে ফেলে। এভাবেই অনেকের ঘাড় ভেঙেছে এবং গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।”

এদিকে লেগুনা বিচে গত সপ্তাহে প্রবল ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে গিয়ে মারা যাওয়া পাঁচ বছর বয়সী এক শিশুকন্যার স্মরণে স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করছেন। শক্তিশালী সাগরস্রোতে ভেসে যাওয়ার পর শিশুটির মরদেহ পরদিন উদ্ধার করা হয়।

পরিস্থিতির প্রেক্ষাপটে আবহাওয়া বিভাগ ও উদ্ধারকর্মীরা সৈকত ভ্রমণকারীদের সতর্ক থাকার, বিপজ্জনক স্রোত থেকে দূরে থাকার এবং লাইফগার্ডদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত