আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ওয়াশিংটন ডিসিতে বি সি সি ডি আই- বাংলা স্কুলের বার্ষিক পিকনিক

ওয়াশিংটন ডিসিতে বি সি সি ডি আই- বাংলা স্কুলের বার্ষিক পিকনিক

বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের আনন্দ - উদ্দীপনার মধ্য দিয়ে গত ২৮শে আগস্ট রবিবার বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ইঙ্ক (বিসিসিডিআই)র আয়োজনে অনুষ্ঠিত হল বার্ষিক পিকনিক এবং ক্রীড়া প্রতিযোগিতা। ভার্জিনিয়ার ফলস চার্চস্থ চেরী হিল পার্কে অনুষ্ঠিত এই পিকনিক ছিল রকমারী ।বিসিসিডিআই'র বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা-সদস্যবৃন্দ এবং বাংলা স্কুলের বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল প্রানের আমেজ।
মিষ্টি রোদেলা দুপুরের এই প্রীতি উৎসবে সবাই মেতে উঠেছিল বাঙ্গালীর প্রিয় আড্ডাতে। লোকালয়ের এই ছোট্ট পার্কটিতে ঘিরে আগত বাংলা স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা যেন এক আনন্দের ঝর্নাধারা। ওরা ছুটে চলেছে পার্কের দিগন্ত জুড়ে। বড়রাও কম যায়নি। বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি মিউজিকের তালে তালে ছন্দে আনন্দে মেতে ছিল আগত অতিথিবৃন্দ, যা পিকনিক প্রাঙ্গনকে করে তোলে আরো প্রানবন্ত।

বিসিসিডিআই'র পিকনিকে আয়োজন ছিল রকমারী খেলাধুলার । দারুন আগ্রহ আর উৎসাহের মধ্যে বাংলা স্কুলের এই পিকনিক ও প্রীতি সমাবেশ প্রানবন্ত হয়ে উঠে। খেলাধুলার দায়িত্বে ছিলেন মূলত নিভা বড়ুয়া এবং হারুন রশিদ। প্রথমেই ছিল ছোটদের দৌড়। বয়সের উপরে ভিত্তি করে শিশুদের আলাদা আলাদা করে দৌড় প্রতিযোগিতা,
মহিলাদের জন্যে ছিল বালিশ খেলা।
বিসিসিডিআই'র সভাপতি সঞ্জয় বড়ুয়া , সাধারন সম্পাদক আমিনুল হুদা চৌধুরী ছুট্টি, এবং বাংলা স্কুলের অধ্যক্ষ শামীম চৌধুরীর তত্ত্বাবধানে এই পিকনিক সমাবেশকে সফল করে তুলতে আরো যারা সক্রিয় ভুমিকা পালন করেন তারা হলেন দীপক বড়ুয়া, জয়নাল আবেদীন, নাজিব আহামেদ ,নাসের চৌধুরী,আতিয়া মাহজাবিন, খালেদা আক্তার ,নিভা বড়ুয়া , জয়ীতা দাসগুপ্তা ,শামীমা সুলতানা, বিথিকা বোস,রিতা বড়ুয়া,জসিম উদ্দিন আহামেদ,রেদওয়ান চৌধুরী, মহম্মদ রশিদ,তানিয়া খান,আইরিন খান,ফারজানা সুলতানা, উর্মিলা বড়ুয়া প্রমুখ। দুপুরে খাওয়া দাওয়ার ছিল দারুন আয়োজন। প্রথমেই শুরু হল চটপটি এবং সমুচা দিয়ে। এরপরে খাবারের দেশীয় ভুনা খিচুড়ির পাশাপাশি ছিল  বারবি কিউ ও হটডগ।

শেষ বিকেলে ছিল দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী এবং বেশ কিছু মজার অনুষ্ঠান। সাধারণ সম্পাদক আমিনুল হুদা চৌধুরী ছুটি একটা মজার কবিতা পরে সবাইকে অনেক আনন্দ দিয়েছেন। প্রাক্তন সভাপতি শামীম চৌধুরী, বর্তমান সভাপতি সঞ্জয় বড়ুয়া,ও সাংস্কৃতিক সম্পাদক দীপক বড়ুয়ার পরিচালনায় বাংলা স্কুলের ছেলে মেয়েদের হাতে পুরস্কার তুলে দেন ।বিসিসিডিআই'র এবারের পিকনিকে বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী, অবিভাবকবৃন্দ এবং বর্তমান কর্মকর্তাদের সাথে উল্লেখযোগ্য সংখ্যক সাবেক কর্মকর্তা , ছাত্র-ছাত্রী,  শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বিসিসিডিআই'র এই পিকনিক প্রীতি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটর্নি সুদীপ বোস, ড: নজরুল ইসলাম, ড: মাজারুল হক, বাবু সুরঞ্জন দত্ত, আশিষ বড়ুয়া, রফিকুল ইসলাম আকাশ , ড: আরিফুর রহমান ,মেরিনা রহমান,শাহ হাবিবুর রহমান ,মোস্তফা হোসেন মুকুল ,ড:শৌয়েব চৌধুরী, আনিস খান ,নাজমুল আহসান,আবু রুমি, ড:হেমায়েত উল্লাহ পলাশ,ড:শামীমা আকতার , ডেইজী, রুমা ভৌমিক , আরিফুর রহমান স্বপন, জীবক বড়ুয়া, দেওয়ান আলী বিজয়, আলতাফ হোসেন, মুক্তা বড়ুয়া , মহসিনা জান্নাত রিমি,  রুপালী রুপা, আক্তার হোসেনসহ  আরো অনেকে ।ফটোগ্রাফির  দায়িত্বে ছিলেন শাওন রহমান এবং রাজীব বড়ুয়া। অবশেষে এক রাশ আনন্দের ছোয়া নিয়ে পড়ন্ত বিকেলে বিসিসিডিআই'র বার্ষিক পিকনিকের সমাপ্তি হয় ।


শেয়ার করুন

পাঠকের মতামত