আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২৯ অক্টোবর বিডব্লউওসি’র ঈদ রি-ইউনিয়ন

২৯ অক্টোবর বিডব্লউওসি’র ঈদ রি-ইউনিয়ন

দেশের মাটি ছেড়ে পরবাসে যারা বাস করেন, তারা সর্বদাই দেশকে মিস করেন। নিজ দেশের কাউকে কাছে পেলে আনন্দে মন নেচে উঠে। কয়েকজন প্রবাসী একত্র হলে যেন ঈদের খুশি বয় সবার মনে। মাঝে মাঝে অনুষ্ঠিত প্রেগ্রামগুলোই এর বহি:প্রকাশ।

সেরকমই একটি প্রোগ্রাম হতে যাচ্ছে লস এঞ্জেলেসে।

লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি আমেরিকান মহিলাদের অগ্রবর্তী সংগঠন ‘বাংলাদেশ ওমেন্স অরগানাইজেশন অব ক্যালিফোর্নিয়া’র ঈদ পূণর্মিলনী ও ঈদ মেলা-২০১৬ অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টায়। শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে (3191 W 4th sreet, LA, CA 90020) আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির হাইস্কুল ও ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সংবর্ধনাও দেবে সংগঠনটি।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা হোমসের স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসাইন। গান পরিবেশন করবেন বিখ্যাত সংগীত শিল্পী সোমা রহমান। এছাড়াও গান, ড্যান্স ও বিভিন্ন ধরণের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের সময় থাকবে শাড়ি, জুয়েলারি এবং রকমারি খাবারের স্টল।

এতে কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

গ্র্যাজুয়েশন সম্পন্নকারীদের সংবর্ধনার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। রেজিস্টেশনের জন্য যোগাযোগ করা যাবে, ডেনি তৈয়ব (818) 679-0131. শুধুমাত্র রেজিস্ট্রেশন করা গ্র্যাজুয়েটদের সংবর্ধিত করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানটি সম্পূর্ণ ফ্রি এবং কেনো প্রবেশমূল্য রাখা হয়নি।

উল্লেখ্য, ‘বাংলাদেশ ওমেন্স অরগানাইজেশন অব ক্যালিফোর্নিয়া’র উদ্দেশ্য হচ্ছে কমিউনিটির অসহায় মহিলাদের বিভিন্ন সহায়তা প্রদান করা। ডিভোর্সি, স্বামী কর্তৃক নির্যাতনের স্বীকার এবং জবলেস মহিলাসহ মহিলাদের এরকম বিভিন্ন সমস্যায় সহায়তার উদ্দেশ্যে সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে। তারা প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ঈদ রি-ইউনিয়ন ও ঈদ মেলার আয়োজন করে থাকে। তবে বিভিন্ন কারণে গত ৩ বছর এই অনুষ্ঠান আয়োজন হয়নি। এবার সেই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত