আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে ক্লাস বর্জন করে ট্রাম্পবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা

লস এঞ্জেলেসে ক্লাস বর্জন করে ট্রাম্পবিরোধী বিক্ষোভে শিক্ষার্থীরা

ছবিঃ লস এঞ্জেলেসে বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডে শত শত শিক্ষার্থী সোমবার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নেয়। ক্লাস বর্জন করে তারা এ বিক্ষোভে শামিল হন। 
লস এঞ্জেলেসে শিক্ষার্থীরা বয়লি হাইটসে অবস্থিত একটি প্লাজা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে। এ এলাকাটিতে হিস্পানিকরা সংখ্যাগরিষ্ঠ। বিক্ষোভকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জেগে ওঠো’, ‘ঐক্যবদ্ধ হও’। 
এসব বিক্ষোভে অংশ নেওয়া ১০ সহস্রাধিক মানুষ ‘ট্রাম্প আমার প্রেসিডেন্ট নয়’, ‘নো ট্রাম্প’, ‘নো রেসিস্ট ইউএসএ’, ‘জনগণের ঐক্য পরাজিত হবে না’, ‘অভিবাসীরাই আমেরিকাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে’ ইত্যাদি স্লোগান দেন।
লস অ্যাঞ্জেলেসে বিভিন্ন স্কুলের কর্মকর্তারা ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ না নেওয়ার পরামর্শ দিয়েছেন। তারা ক্ষোভ প্রকাশের আলাদা উপায় খুঁজে বের করার আহ্বান জানানো সত্ত্বেও সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট সুপার মিশেল কিং বলেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে প্রায় এক সপ্তাহ হতে চললো। তবে অনেক শিক্ষার্থী নির্বাচনের ফল নিয়ে এখনও উদ্বিগ্ন। তারা চায়, তাদের কথা শোনা হোক।
তিনি বলেন, এখন গুরুত্বপূর্ণ সংলাপ প্রয়োজন। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা জানুক, তারা একা নয়। যাই হোক, শিক্ষা কার্যক্রম ব্যাহত করে এমন কর্মকাণ্ড চালানো শিক্ষার্থীদের উচিত হবে না।
শিক্ষার্থীদের বলতে শোনা যায়, ‘আমরা নবনির্বাচিত প্রেসিডেন্টকে প্রত্যাখান করছি। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে দেশব্যাপী ধারাবাহিক বিক্ষোভের অংশ হিসেবে সোমবার এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 
নির্বাচনি প্রচারণাকালে অভিবাসী, মুসলিম ও নারীদের নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন। 

(নিউজটি ভাল লাগলে শেয়ার করুন) 

শেয়ার করুন

পাঠকের মতামত