আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় মুসলিমদের ‘শয়তানের বাচ্চা’ বলে চিঠি দেওয়া হয় বিভিন্ন মসজিদে

ক্যালিফোর্নিয়ায় মুসলিমদের ‘শয়তানের বাচ্চা’ বলে চিঠি দেওয়া হয় বিভিন্ন মসজিদে

ক্যালিফোর্নিয়ায় মুসলমানদের গালি দিয়ে মসজিদে চিঠি দেওয়ায় ভীত হয়ে পড়েছেন ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মুসলিমরা। তাই মুসলিমরা এলাকাটিতে অতিরিক্ত নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছে।
আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, এসব চিঠিতে মসজিদ কর্তৃপক্ষদের 'শয়তানের বাচ্চা' নামে সম্বোধন করা হয়েছে।কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান জোসে, লং বিচ ও ক্ল্যারমন্ট এলাকার মসজিদগুলোতে সম্প্রতি এসব চিঠি পাঠানো হয়েছে।
বিবিসিতে প্রকাশিত ঐ খবরে বলা হয়, মুসলিমদের 'ইতর ও নোংরা' হিসেবে উল্লেখ করে চিঠি দেওয়া হয় ক্যালিফোর্নিয়ার কয়েকটি মসজিদে। চিঠিগুলো ছিল ইমেইল,হাতেলেখা ও ফটোকপি করা। 
প্রেরিত চিঠিগুলোতে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা হয়। 'আমেরিকানস ফর বেটার ওয়ে' স্বাক্ষরিত চিঠিগুলোতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, 'আমেরিকায় শুদ্ধি অভিযান চালাবেন ট্রাম্প।'
'ঘৃণা ছড়ানো চিঠির' সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তার কোনো সুস্পষ্ট প্রমাণ মেলেনি। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি ট্রাম্প।কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের সান জোসে, লং বিচ ও ক্ল্যারমন্ট এলাকার মসজিদগুলোতে সম্প্রতি এসব চিঠি পাঠানো হয়েছে।
সান জোসের পুলিশ বিভাগের মুখপাত্র সার্জেন্ট এনরিক গার্সিয়া বলে এ ঘটনার পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন। 

শেয়ার করুন

পাঠকের মতামত