আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ায় কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

ক্যালিফোর্নিয়ায় কৃষ্ণাঙ্গ বন্দুকধারীর গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত

পুলিশের দাবি, এটি ‘বর্ণবাদী হামলা’।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো কাউন্টিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির গুলিতে তিন শ্বেতাঙ্গ নিহত এবং আরও একজন আহত। পুলিশের দাবি, এটি ‘বর্ণবাদী হামলা’। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ফ্রেসনোর পুলিশ প্রধান জেরি ডায়ারকে উদ্ধৃত করে বিবিসি বলছে, ‘মঙ্গলবার কোরি আলী মুহাম্মদ নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি ৯০ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি করেছেন।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে বসা শ্বেতাঙ্গদের দিকে গুলি চালাতে শুরু করেন। পরে একটি ইলেকট্রিক্যাল কোম্পানির দিকে গুলি চালালে এক পথচারী নিহত হন। তিনি একাধিকবার ‘হ্যান্ডগান’ রিলোড করেন বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।
জেরি ডায়ার আরও জানান, পুলিশ তাকে গ্রেফতার করার সময় কোরি আলী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। তবে জেরি ডায়ারের দাবি, ‘এটা জঙ্গি হামলা নয়, ঘৃণাজনিত অপরাধ।
পুলিশ জানিয়েছে, গত সপ্তাহে তিনি এক মোটেলের নিরাপত্তাকর্মীকে হত্যা করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই নিরাপত্তাকর্মীও শ্বেতাঙ্গ। ওই সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ ও বর্তমান মার্কিন প্রশাসনের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত