আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন

বাফলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন

উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল এঞ্জেলেসের প্রায় ৩০টি বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ও রাজনৈতিক সংগঠনের ‘মাদার ফেডারেশন’ বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস  এঞ্জেলেস-বাফলা’র ২০১৭-২০১৯ সালের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক সম্পন্ন হয়েছে। 
গত রবিবার নর্থব্রিজস্থ ক্যালিফোর্নিয়া স্টেইট ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বাফলা’র নেতৃবৃন্দ ও সদস্য ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি শপথ গ্রহণ করে। অভিষেক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে  এক সাস্কৃতিক অনুষ্ঠানও সম্পন্ন হয়।

Image may contain: 3 people, people smiling, people standing
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিদায়ী ক্যাবিনেটের পক্ষে বক্তব্য রাখেন, বাফলার প্রেসিডেন্ট ডা.আবুল হাসেম। অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এনএপিডির প্রতিনিধি এবং কংগ্রেসম্যান ব্যাড শ্যারম্যান প্রতিনিধিবৃন্দ। ব্যাড শ্যারম্যান বাফলার অভিষেকে ক্যাপিট্যাল হিলস এ উড্ডায়িত আমেরিকান পতাকা উপহার পাঠন এবং বিদায়ী ক্যাবিনেটদেরকে কমিউনিটিতে অবদান রাখার জন্য সার্টিফিকেট প্রদান করেন।

Image may contain: 9 people, people smiling, people standing
এছাড়াও বক্তব্য রাখেন নবনির্বাচিত ্প্রেসিডেন্ট নজরুল আলম। তিনি তার বক্তব্যে বলেন, বাফলা তার ঐতিহ্যের আলোকে কমিউনিটিতে দেশ, জাতি ও মানবতার কল্যাণে নিয়োজিত হয়ে ধাপে ধাপে তাদের কর্মসূচি ও কর্ম পদ্ধতির মাধ্যমে ক্রমশই উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবার সহযোগিতায় বাফলার কার্যক্রমকে আরও গতিশীল করে তুলার চেষ্টা করব।

Image may contain: 5 people, people smiling, people standing and suit
উল্লেখ্য, বাফলার নতুন কার্যকরী পরিষদে প্রেসিডেন্ট পদে নজরুল আলম, ভাইস প্রেসিডেন্ট পদে মুরশেদুল ইসলাম, জেনারেল সেক্রেটারি পদে ইঞ্জিনিয়ার শহিদ ইসলাম, অর্গানাইজিং সেক্রেটারি পদে চুনু মল্লিক, ফাইন্যান্স সেক্রেটারি পদে শহিদুল হক স্বপন, পাবলিক রিলেশন অফিসার পদে আব্দুস সামাদ এবং কালচারাল সেক্রেটারি পদের জন্য আঞ্জুমান আরা শিউলি  নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভিন, শিল্পী, মিতালী।

শেয়ার করুন

পাঠকের মতামত