বাফলা’র বিভিন্ন চ্যারিটি প্রজেক্ট সম্পন্ন
দেশে-বিদেশে জনকল্যাণমূলক কাজের ধারাবহিকতায় সম্প্রতি কয়েকটি চ্যারিটি প্রেগ্রাম করেছে লস এঞ্জেলেসে বাংলাদেশের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস, বাফলা’।
গত রবিবার অস্বচ্ছল প্রবাসীদের সহযোগিতার জন্য বাফলা’র উদ্যোগে ১০টি কবরের জায়গা ক্রয় করা হয়েছে। সান গাবরিয়েল মস্ক এন্ড কমেন্ট্রিতে (San gabriel mosque and cemetery @ 601 W. Roses Rd. San Gabriel, Los Angeles County California) প্রায় ২৫,০০০ ডলার ব্যয়ে এই কবরগুলোর জায়গা ক্রয় করা হয়।
কবরগুলো আমাদের অস্বচ্ছল প্রবাসী যারা পরিবারের কেনো সদস্য হঠাৎ মৃত্যু বরণ করলে কবর দেওয়ার জন্য অন্যের সহযোগিতা নিতে হয়, তাদেরকে দান করা হবে।
সান গাবরিয়েল মস্ক এন্ড কমেন্ট্রিতে কর্তৃপক্ষের কাছে কবর ক্রয়ের চেক হস্তান্তর করছেন বাফলা নেতৃবৃন্দ
কবরগুলো ক্রয়ের চুক্তিতে স্বাক্ষর করেন বাফলা চ্যারিটি ইউনিটের কোঅর্ডিনেটর শিপার চৌধুরী।
এসময় বাফলার প্রেসিডেন্ট নজরুল আলম, সদ্যসাবেক প্রেসিডেন্ট ডা. আবুল হাসেম, ইঞ্জিনিয়ার সালেহ কিবরিয়া, ইঞ্জিনিয়ার মুরশেদ, খন্দকার আলম, সাবেক প্রেসিডেন্ট জশিম আশরাফী, ড. মাহবুব খান, আবুল হাসনাত রায়হান, মোরশেদ, শহীদ, ফারুক হাওলাদার ও পাবলিক রিলেশন অফিসার আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।কবর ক্রয়ের চুক্তিতে সাইন করছেন বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরী
বাফলা নেতৃবৃন্দ জানিয়েছেন, লস এঞ্জেলেসে অনেক প্রবাসী মারা যাবার পর কবর কেনার জন্য অপরের দ্বারস্থ হতে হয়। সেই চিন্তা থেকে বাফলা চ্যারিটি অস্বচ্ছল প্রবাসীদের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে। এই কবরগুলো সেই ব্যক্তিদের দান করা হবে। বর্তমানে এই প্রকল্পের দায়িত্বে আছেন বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরী। পরবর্তীতে যে বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর হবেন তিনি কবরগুলোর দায়িত্বে থাকবেন। কোনো প্রবাসীর প্রয়োজন হলে কো-অর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন অস্বচ্ছল মেধাবী ছাত্রের ৪ বছরের অনার্স কোর্সের সব খরচের দায়িত্ব নিয়েছে বাফলা। এই ৫জন শিক্ষার্থীর পুরো কোর্সের খরচ আসবে প্রায় ৭ লাখ টাকা। এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করেছে ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন। এলামনাই এসোসিয়েশন ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যাপক অবদান রেখেছে। এলামনাই এসোসিয়েশনকে সাথে নিয়ে ভাবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যায়ে এরকম আরও প্রকল্প বাস্তবায়ন করা হবে এবং সহযোগিতায় ছাত্রদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরী।
নারায়নগঞ্জে প্রতিবন্ধি স্কুলের বাচ্চাদের টিফিনের টাকা প্রদান অনুষ্ঠান
এদিকে নারায়নগঞ্জে একটি প্রতিবন্ধি স্কুলের বাচ্চাদের সারা বছরের টিফিনের টাকা প্রদান করেছে বাফলা। যে বাবৎ খরচ হয়েছে ৫০ হাজার টাকা । এরকম প্রতি বছর এই স্কুলের বাচ্চাদের জন্য টিফিনের টাকা দেবেন বলে জানিয়েছেন বাফলা কর্তৃপক্ষ।
এছাড়া সম্প্রতি সিলেটে দু’জন অস্বচ্ছল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে পুনর্বাসন সহায়তা দিয়েছে বাফলা। সেখানে ১ জনকে ঘর নির্মাণ বাবৎ ২ লাখ ৫০ হাজার টাকা ও একজনের পরিবারকে ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে একটি সিএনজি চালিত অটো রিকশা কিনে দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ২৬ আগস্ট শনিবার বাফলার বার্ষিক ফান্ড রাইজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রোগ্রামের সময়সূচি হচ্ছে, Saturday, August 26TH
6:00pm - 11:00pm
Garden suite hotel
681 South Western Avenue
Los Angeles, Ca 90005
Valet parking =$2.00
এতে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বাফলা চ্যারিটির কো-অর্ডিনেটর শিপার চৌধুরী। তিনি সকল প্রবাসীদের প্রতি বাফলার এই চ্যারিটির কাজগুলোতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি
News Desk
শেয়ার করুন