আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুর আহমেদ আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুর আহমেদ আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, কন্ঠযোদ্ধা মঞ্জুর আহমেদ আর নেই। বুধবার সকাল ৬টা ৫ মিনিটে লস এঞ্জেলেস সংলগ্ন গ্লেনডেল সিটিতে এডভ্যান্টিস্ট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর সংবাদ জানিয়েছেন তাঁর বোন রীনা আহমেদ।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক কন্ঠযোদ্ধা সৈয়দ মহিউদ্দিন হায়দার খোকাও কান্না বিজড়িত কন্ঠে এই মুক্তিযোদ্ধার মৃত্যু সংবাদ জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময়ে মঞ্জুর আহমেদের অনেক গান বাঙালিদের উজ্জীবিত করেছে।

মাদারীপুর জেলার ডা. আলাউদ্দিন আহমদের ছেলে মঞ্জুর আহমদ দীর্ঘদিন ধরে লসএঞ্জেলসে স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়েসহ বসবাস করছিলেন। নিউইয়র্কে বসবাসরত কন্ঠযোদ্ধা শহীদ হাসান এবং রথীন্দ্রনাথ রায়, যুক্তরাষ্ট্র সফররত আরেক কন্ঠযোদ্ধা ফকির আলমগীর, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি রাশেদ আহমেদ এবং সেক্রেটারি রেজাউল বারী তাঁর মৃত্যু সংবাদ জেনে গভীর শোক প্রকাশ করেছেন।

মঞ্জুরের পরিবার আশা করছেন, তার লাশ সরকারি উদ্যোগে বাংলাদেশে নিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার মৃত্যুর সংবাদ ইতিমধ্যেই লসএঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেটকে অবহিত করা হয়েছে।

লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসীরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার লাশ সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় নিয়ে শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের জন্যে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। 


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত