মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া
লস এঞ্জেলেসে ২৯-৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুর্গাপূজা
আগামী ২৯-৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর লস এঞ্জেলেসে তিন দিনব্যাপী দুর্গাপূজা আয়োজন করেছে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি । পূজা অনুষ্ঠানটি হার্ভার্ড কলেজে (320 N Vermont Ave, Los Angeles, CA 90004) অনুষ্ঠিত হবে। এছাড়াও ৮ অক্টোবর একই স্থানে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপূজা।
আকর্ষণীয় এই আয়োজনে প্রখ্যাত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিভিন্ন পরিবেশনা। উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। পূজা উৎসবটি উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নেতৃবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার করুন