আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

আজ ‘এলএ বাংলাটাইমস’র প্রতিষ্ঠাবার্ষিকী : সেতুবন্ধনের ৩ বছর

আজ ‘এলএ বাংলাটাইমস’র প্রতিষ্ঠাবার্ষিকী : সেতুবন্ধনের ৩ বছর

আজ ৯ নভেম্বর ‘এলএ বাংলাটাইমস’র প্রতিষ্ঠাবার্ষিকী। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় এই বাংলা অনলাইন নিউজপোর্টালটি ৩ বছর অতিক্রম করল। ২০১৪ সালের এই দিনে ‘সত্যের সাথে প্রবাসীদের পাশে’ এই স্লোগানকে ধারণ করে  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ‘এলএ বাংলাটাইমস’। 
দেশ-বিদেশের অগণিত পাঠকের ভালোবাসায় হাঁটিহাঁটি পা পা করে আগামীকাল ৪র্থ বর্ষে পদার্পন করবে পোর্টালটি। 
প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভ লগ্নে আমাদের সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ও বাংলা ভাষাভাষীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা প্রবাসীদের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, জীবনমান, সমস্যা-সম্ভাবনা ও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ ও ফিচার প্রচার করতে সচেষ্ট ছিলাম। এতে বাংলাদেশসহ বহির্বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সাথে একটি মজবুত সেতুবন্ধন গড়ে ওঠে । তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিপাদ্য নির্ধারণ করেছি “সেতুবন্ধনের ৩ বছর”।
আমরা আশা করি, সবার সহযোগিতা ও ভালোবাসায় আরও অনেকদূর এগিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। সাথে থাকুন। 
 ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে আগামীকাল পড়ুন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ প্রতিবেদন।

শেয়ার করুন

পাঠকের মতামত