আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নিন্দা ও প্রতিবাদ

রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশের রংপুরে হিন্দুদের উপর হামলাকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছে বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি। লস এঞ্জেলেসে সভা ও মানববন্ধন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। 

অমর হালদারের সভাপতিত্বে, পংকজ দাসের পরিচালনায় এবং বিপুল চৌধুরীর উপস্থাপনায় প্রতিবাদ সভায় হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান সকল ধর্মের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী লিটল বাংলাদেশের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সবধরনের ক্ষতিপুরনসহ দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্তী প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জনান।

প্রতিবাদ সভায় উপস্থিত অনেকের মধ্যে প্রতিবাদী বক্তব্য রাখেন শ্রীনাথ বন্ধু বিশ্বাস, ফারুক খান, অসীম কুমার দাম, ডাঃ রবি আলম, হাবিবুর রহমান ইমরান, আলমগীর হোসেন, আশীষ নাথ, বাবুল হোসেন, আবু হানিফা, সাইফুল চৌধুরী, মিঠুন চৌধুরী, শংকর সরকার, নেপাল পাল, শ্যামল মজুমদার, নিত্যানন্দ কর্মকার, জাহিদ হাসান পিন্টু সহ আরও অনেকে। প্রধান বক্তা হিসেবে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডঃ সুকৃত মুখার্জি।

এতো অল্প সময়ের মধ্যে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জনানোর জন্য সভাপতি অমর হালদার সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যেত যেন এধরনের সন্ত্রাসী ধটনা আর না ঘটে তার জন্য বাংলাদেশের জনগন ও সরকারের প্রতি সজাগ দৃষ্টি রাখার জোর দাবী জনান।
উল্লেখ্য, ফেসবুকে ইসলাম ধর্মকে কটূক্তি করে পোস্ট করার অভিযোগ এনে গত ৫ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের স্থানীয় আলমগীর নামে এক ব্যবসায়ী গঙ্গাচড়া থানায় আইসিটি আইনে এ মামলা দায়ের করেন।  এ নিয়ে গত ১০ নভেম্বর (শুক্রবার) ঠাকুরবাড়ি গ্রামে স্থানীয় মুসল্লি ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরসহ লুটপাট করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত