আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ট্রাম্পের 'ফেক নিউজ অ্যাওয়ার্ড' ঘোষণা

ট্রাম্পের 'ফেক নিউজ অ্যাওয়ার্ড' ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম সারির কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমকে ‘সবচেয়ে অসৎ এবং ভুয়া সংবাদমাধ্যম’ হিসেবে আখ্যায়িত করে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ ২০১৭ ঘোষণা করেছেন ।

প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার টুইটারে ‘ফেক নিউজ অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করেন। নিজ দল রিপাবলিকান পার্টির ওয়েবসাইটে তিনি ১১ বিজয়ীর একটি তালিকাও দিয়েছেন । সেই ওয়েবসাইটের লিংক ট্রাম্প তার টুইটেও দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মূল ধারার সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করে আসা ট্রাম্প গত ৩ জানুয়ারিতে তার ভাষায় ‘ফেক’ সংবাদমাধ্যমগুলোকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী বুধবার রাতে তিনি এ পুরস্কার বিজীয়দের নাম ঘোষণা করলেন।

ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার পেয়েছে অন্যতম প্রভাবশালী সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’। আর এতে নিয়মিত কলাম লেখক ও  অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী পল ক্রুগমানকেও শীর্ষে রেখেছেন তিনি। তালিকার ১০ম স্থানেও নিউ ইয়র্ক টাইমস পত্রিকার নাম রয়েছে।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে এবিসি নিউজ। এছাড়া তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও নবম স্থানে রয়েছে  সিএনএনের নাম। অর্থাৎ ১১ টির মধ্যে চারটি পুরস্কারই পেয়েছে এই সংবাদমাধ্যম। তালিকায় চতুর্থ স্থানে টাইম ম্যাগাজিন, পঞ্চম ওয়াশিংটন পোস্ট ও অষ্টম স্থানে নিউজ উইকের নাম রয়েছে।

১১তম বিজয়ী হিসেবে কোনো নাম উল্লেখ না করে বলা হয়েছে ‘রাশিয়া কলিউশন’। অর্থাৎ ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে রাশিয়ার হস্তক্ষেপ বা জড়িত থাকার বিষয়ে প্রকাশিত সংবাদসমূহের কথা বলা হয়েছে।

এই রুশ হস্তক্ষেপের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রে তোলপাড় চলেছে। এ নিয়ে ট্রাম্পের ব্যাপক সমালোচনা হয় এবং এজন্য ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতি। এটিকে কেন্দ্র করে হোয়াইট হাউসের চিফ স্ট্র্যাটেজিস্টের পদ থেকে বিদায় নিতে হয় স্টিভ ব্যাননকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত