আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু!

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু!

ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশী মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। নিহতের নাম আবুল কালাম আজাদ (৫৫)।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির ওয়েস্ট মিনিস্টার এলাকার ৪০৫ নং ফ্রিওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।পেশায় ট্যাক্সিচালক আজাদ তার যাত্রীবিহীন ট্যাক্সির নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে আঘাত হানে। এতে তার ট্যাক্সিটি দুমরে মুচরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ ১৯৮৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের লস এঞ্জেলেসে বসবাস করে আসছিলেন। লস অ্যাঞ্জেলেসে স্ত্রী তামান্না রিমি, দুই ছেলে আজাদ অন্তু (২১) ও আবু আজাদ সন্তু (১৭)
নামে দুই ছেলে রয়েছে। নিহত আজাদের দেশের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামে। গ্রামের বাড়িতেও তার দ্বিতীয় স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

ইউনাইটেড ট্যাক্সি কোম্পানির পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সদস্য শামসুল আরেফিন হাসিব, কমিউনিটি নেতা আব্দুল মান্নান, মো: শাহ জালাল সহ কমিউনিটির নেতৃবৃন্দ নিহতের বাসায় গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের স্বান্তনা ও সমবেদনা জানিয়েছেন। আজাদের মরদেহ দেশে পাঠানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত